Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমৃতপালকে ডিব্রুগড় জেলে পাঠাচ্ছে পাঞ্জাব পুলিশ! স্ত্রী ধরা পড়তেই কি আত্মসমর্পণ?

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৩৬ দিন পলাতক থাকার পর অবশেষে রবিবার ধরা পড়েছেন পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। ধরা পড়লেন নয়, বলা ভাল ধরা দিলেন। রবিবার সকালে মোগা জেলার এক গুরুদ্বারে মোগা পুলিশের হাতে আত্মসমর্পণ করেন তিনি।

অমৃতপালকে ডিব্রুগড় জেলে পাঠাচ্ছে পাঞ্জাব পুলিশ! স্ত্রী ধরা পড়তেই কি আত্মসমর্পণ?

শেষ আপডেট: 23 April 2023 07:31

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ৩৬ দিন পলাতক থাকার পর অবশেষে রবিবার ধরা পড়েছেন পাঞ্জাবের খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। ধরা পড়লেন নয়, বলা ভাল ধরা দিলেন। রবিবার সকালে মোগা জেলার এক গুরুদ্বারে মোগা পুলিশের হাতে আত্মসমর্পণ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এই একমাস ধরে তাঁকে হন্যে হয়ে খুঁজছিল পাঞ্জাব (Punjab) পুলিশ। রবিবার অমৃতপাল নিজে ধরা না দিলে আদৌ কবে তাঁকে পুলিশ গ্রেফতার করতে পারতো, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে অমৃতপালের গ্রেফতারির ঘটনায় রাজ্যে অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে প্রশাসন। সেক্ষেত্রে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। এমনকী কোনওরকম গুজবেও কান দিতেও নিষেধ করা হয়েছে। তবে এতেই ক্ষান্ত হচ্ছে না পাঞ্জাব সরকার। সূত্রের খবর, রাজ্যে যাতে কোনও পরিস্থিতিতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তাই রবিবারই অমৃতপাল সিংকে রাজ্য থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে পাঞ্জাব পুলিশ। এখনও পর্যন্ত যা খবর, তাতে অসমের ডিব্রুগড় জেলে (Dibrugarh jail) স্থানান্তরিত করা হতে পারে খলিস্তানি নেতাকে। উল্লেখ্য, জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত কোনও ব্যক্তিকে ভারতের যে কোনও জেলে রাখা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার লন্ডন যাওয়ার পথে এয়ারপোর্ট থেকেই আটক করা হয়েছিল অমৃতপাল সিংয়ের স্ত্রী কিরণদীপকে। অভিযোগ, এই অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়েই লন্ডন পালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে এয়ারপোর্টে জাল বিছিয়ে রেখেছিল পুলিশ। এরপর কিরণদীপ আসতেই সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলা হয়। কিন্তু কিরণদীপের বিরুদ্ধে খলিস্তানি আন্দোলনে জড়িত থাকার কোনও অভিযোগ নেই। এমনকী তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণও নেই। তারপরেও তাঁকে আটক কেন করা হল, সেই নিয়ে প্রশ্ন ওঠে।

এই নিয়ে পুলিশের দাবি, কিরণদীপের স্বামী অমৃতপাল সিং যেহেতু 'মোস্ট ওয়ান্টেড', তাই জিজ্ঞাসাবাদের কারণে তাঁকে ধরতেই পারে। শুধুই স্ত্রী নয়, অমৃতপালের যে কোনও আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিশ। মনে করা হচ্ছে, স্ত্রী'কে পুলিশ ধরে নিয়ে যেতেই সমস্ত জারিজুরি শেষ হয়ে যায় খলিস্তানপন্থী এই নেতার। কিরণদীপের মাধ্যমে আরও অনেক তথ্যই উঠে আসে পুলিশের হাতে। হয়তো এরপরই প্রমাদ গোনেন অমৃতপাল। এবং সবশেষে নিজেকে পুলিশের হাতে তুলে দেওয়াই সমীচীন বলে মনে করেন। সেই অনুযায়ী রবিবার মোগা জেলার এক গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল সিং।

অমৃতপাল গ্রেফতার! একমাস পলাতক থাকার পর মোগা পুলিশের জালে খলিস্তানপন্থী নেতা


```