Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজেকে ভিন্দ্রেনওয়ালের মতো দেখাতে প্লাস্টিক সার্জারি করেছিলেন অমৃতপাল!

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব তথা দেশের রাজনীতি গত কয়েক দিন ধরেই উত্তাল অমৃতপালকে (Amritpal Singh) ঘিরে। এবার আরও এক নতুন তথ্য প্রকাশ পেল পলাতক এই নেতার বিষয়ে। জানা গেছে, প্রয়াত জঙ্গি নেতার অবয়ব পেতে প্লাস্টিক সার্জারি করেছেন ফেরার ওয়ারিস পাঞ্জ

নিজেকে ভিন্দ্রেনওয়ালের মতো দেখাতে প্লাস্টিক সার্জারি করেছিলেন অমৃতপাল!

শেষ আপডেট: 7 April 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব তথা দেশের রাজনীতি গত কয়েক দিন ধরেই উত্তাল অমৃতপালকে (Amritpal Singh) ঘিরে। এবার আরও এক নতুন তথ্য প্রকাশ পেল পলাতক এই নেতার বিষয়ে। জানা গেছে, প্রয়াত জঙ্গি নেতার অবয়ব পেতে প্লাস্টিক সার্জারি করেছেন ফেরার ওয়ারিস পাঞ্জাব দে-র নেতা।

জানা গেছে, নিজের আসল চেহারা বদলে ফেলে ভিন্দ্রেনওয়ালের (Bhindranwale) মতো অবয়ব পেতে চেয়েছিলেন অমৃতপাল। সেই কারণে জর্জিয়ায় কসমেটিক চিকিৎসাও করিয়েছিলেন। প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি আন্দোলনের প্রতীক জার্নাল সিং ভিন্দ্রেনওয়ালে ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টার-এ সেনাবাহিনীর গুলিতে নিহত হন। সম্ভবত ভিন্দ্রেনওয়ালেকে নিয়ে খলিস্তানপন্থীদের আবেগকে উস্কে দিতেই তাঁর এই পদক্ষেপ বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। ডিব্রুগড়ে পলাতক এই নেতার আটক সহকারীর থেকেই জানা গেছে অস্ত্রোপচারের এই বিষয়টি।

প্রসঙ্গত, ভারতে আসার আগে অমৃতপাল একজন সাধারণ ট্রাক ড্রাইভার ছিলেন দুবাইতে। এরপর উল্কার গতিতে উত্থান শুরু হয় খলিস্তানপন্থী এই নেতার। পাঞ্জাব জুড়ে জঙ্গি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন।

জানা গেছে, দুবাই থেকেই জঙ্গি সংগঠন আইএসআই অমৃতপালকে জর্জিয়ায় পাঠিয়ে ছিল জঙ্গি প্রশিক্ষণের জন্য। পুলিশের হেফাজত থেকে পালানোর পর তাঁর একাধিক ছবি দেখা গেছে বিভিন্ন জায়গায়। প্রতি ক্ষেত্রেই আলাদা, আলাদা লুকে ধরা দিয়েছে অমৃতপাল। সম্প্রতি ভিন্দ্রেনওয়ালের মতো চেহারায় দেখা গেছে তাঁর ছবি।

রাহুলের নয়া আস্তানা সনিয়ার ১০ জনপথ, মোদীর চেয়েও বড় বাংলো কংগ্রেস নেত্রীর


```