Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Amri Hospital: করোনামুক্ত আমরি! শেষ রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

করোনামুক্ত (Covid Free) আমরি! ঠিকই পড়ছেন, আমরি হাসপাতালে (Amri Hospital) আর কোনও করোনা রোগী নেই। শেষ যিনি ভর্তি ছিলেন তাঁকে শনিবার ঢাকুরিয়ার আমরি হাসপাতাল (Amri Hospital) থেকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। গত দু'বছরে এই প্রথম আমরির কোনও শাখা

Amri Hospital: করোনামুক্ত আমরি! শেষ রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

শেষ আপডেট: 5 March 2022 12:20

করোনামুক্ত (Covid Free) আমরি! ঠিকই পড়ছেন, আমরি হাসপাতালে (Amri Hospital) আর কোনও করোনা রোগী নেই। শেষ যিনি ভর্তি ছিলেন তাঁকে শনিবার ঢাকুরিয়ার আমরি হাসপাতাল (Amri Hospital) থেকে সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয়। গত দু'বছরে এই প্রথম আমরির কোনও শাখায় আর কোনও করোনা রোগী ভর্তি নেই। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি বাঘাযতীনের এক বাসিন্দা প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকুরিয়ার আমরিতে ভর্তি হন। এমনকি ডায়াবেটিস, সিজোফ্রেনিয়া সহ আরও বেশকিছু অসুখ তাঁর শরীরে ছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর করোনা (Covid) পরীক্ষা করা হয়, তাতে ইতিবাচক ফল মেলে। তবে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর করোনা মুক্ত হয়ে তিনি আজই ফিরে যান বাড়ি। দু'বছর পর আমরি হাসপাতালের কাছে নিঃসন্দেহে তা ভাল খবর। এই প্রসঙ্গে আমরি হাসপাতালের সিও রূপক বড়ুয়া বলেন, 'চলমান করোনা পরিস্থিতিতে এটি ভাল খবর যে, আমরিতে আর কোনও কোভিড রোগী নেই। আমরা শনিবার শেষ রোগীকে ছেড়ে দিই ঢাকুরিয়ার আমরি থেকে। আসা করি আমরা এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করে কিছুটা সফল হয়েছি। তবে আমরা যেহেতু জানি না করোনা ফের কোনও নতুন তরঙ্গ নিয়ে আবির্ভাব হবে কিনা বা তাতে কী ক্ষতি হতে পারে, তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।' Amri Hospital করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবদিক থেকে প্রস্তুতি নিয়েছিল আমরি। ২০২০ সালে মার্চ মাসেই যখন করোনার প্রথম ঢেউ আছড়ে পড়েছিল তখন এই হাসপাতালে করোনার জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছিল। যা পূর্ব ভারতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে প্রথম ছিল। ধীরে ধীরে করোনা বেডের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে বিগত কয়েকদিন যাবৎ করোনা গ্রাফ নিম্নগামী হওয়ায় কোভিড বেডের সংখ্যাও কমানো হয়েছে। কিন্তু তার সঙ্গে চারটি ক্রিটিক্যাল বেড সহ একটি ১০ বেডের ওয়ার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে। দু'বছরেই মিটবে জল কষ্ট? পুরসভার প্রস্তাবে সায় সরকারের

```