বিজ্ঞাপনে উকিলের পোশাক পরেছেন কেন? আইনি নোটিস অমিতাভ বচ্চনকে
দ্য ওয়াল ব্যুরো: পোশাক বিতর্কে আইনি নোটিস অমিতাভ বচ্চনকে! এমনটা এর আগে বহু তারকার সঙ্গে হয়েছে। কারও বিরুদ্ধে স্বল্প বসনের অভিযোগ, কারও বিরুদ্ধে আবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। কিন্তু বিগ-বি এমন কী করলেন, যার জেরে এই জটিলতায় পড়লেন তিনিও!
শেষ আপডেট: 2 November 2018 02:09
দ্য ওয়াল ব্যুরো: পোশাক বিতর্কে আইনি নোটিস অমিতাভ বচ্চনকে! এমনটা এর আগে বহু তারকার সঙ্গে হয়েছে। কারও বিরুদ্ধে স্বল্প বসনের অভিযোগ, কারও বিরুদ্ধে আবার জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। কিন্তু বিগ-বি এমন কী করলেন, যার জেরে এই জটিলতায় পড়লেন তিনিও!
জানা গিয়েছে, একটি মশলা সংস্থার বিজ্ঞাপনের জন্য আইনজীবীর পোশাক পরতে হয়েছিল বিগ বি-কে৷ ওই কমার্শিয়াল বিজ্ঞাপনে দেখা গিয়েছে, অমিতাভ বচ্চন আইনজীবীর পোশাকে ড্রেসিং রুমে বসে রয়েছেন৷ সেই সময়ে দু'জন জুনিয়র আর্টিস্ট সেখানে ঢুকে তাঁকে পাওভাজি অফার করেন৷ সেই পাওভাজি খেয়ে তিনি আপ্লুত হন এবং রান্নায় ব্যবহৃত মশলার ভূয়সী প্রশংসা করেন৷
এই বিজ্ঞাপনে ওই আইনজীবীর পোশাক পরার কারণেই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে দিল্লি বার কাউন্সিলের পক্ষ থেকে৷ পাশাপাশি, বিজ্ঞাপন সম্প্রচারকারী ইউটিউব বিজ্ঞাপন নির্মাতাকারী ওই মশলা কোম্পানিকেও নোটিস পাঠানো হয়েছে ৷ নোটিসের বক্তব্য, আইনজীবীর পোশাক বিজ্ঞাপনে ব্যবহাক করা যায় না। এ বিষয়ে কোনও রকম অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। সেটির সম্প্রচার এখুনি বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে এক গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে তাঁকে এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চনকে দেখা গিয়েছিল৷ সেখানে ব্যাঙ্ক কর্মীদের সম্মানহানির অভিযোগে আইনি সমস্যায় পড়তে হয়েছিল তাঁদের৷ ওই বিজ্ঞাপনটির সম্প্রচার বন্ধও করে দেওয়া হয়৷