দু'হাজারের বেশি কৃষকের ঋণ শোধ করলেন অমিতাভ বচ্চন
দ্য ওয়াল ব্যুরো : আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের ঋণগ্রস্ত কৃষকদের মধ্যে কয়েকজনের দেনা মিটিয়ে দেবেন। সেইমতো বুধবার ২১০০ কৃষকের ঋণ শোধ করে দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ওই কৃষকরা বিহারের বাসিন্দা। তাঁদের ব্যাঙ্কঋণ একেবারে শোধ করে দিলেন বলি
শেষ আপডেট: 12 June 2019 13:07
দ্য ওয়াল ব্যুরো : আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশের ঋণগ্রস্ত কৃষকদের মধ্যে কয়েকজনের দেনা মিটিয়ে দেবেন। সেইমতো বুধবার ২১০০ কৃষকের ঋণ শোধ করে দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ওই কৃষকরা বিহারের বাসিন্দা। তাঁদের ব্যাঙ্কঋণ একেবারে শোধ করে দিলেন বলিউডি ছবির এই মহাতারকা। তিনি ব্লগে লিখেছেন, মেয়ে শ্বেতা ও ছেলে অভিষেকের হাত দিয়ে তিনি ঋণগ্রস্ত চাষিদের অর্থ দিয়েছেন।

এর আগে অমিতাভ লিখেছিলেন, যাঁরা ঋণ শোধ করতে পারছেন না, তাঁদের আমি একটি উপহার দিতে চাই। বিহারের কয়েকজনকে আমি এই উপহার দেব।
এর আগেও অমিতাভ কৃষকদের সাহায্য করেছেন। গত বছর তিনি উত্তরপ্রদেশের এক হাজার কৃষকের ঋণ শোধ করে দেন। ৭৬ বছরের অভিনেতা ব্লগে লিখেছেন, পুলওয়ামার শহিদদের মনে রেখে আমি কয়েকজনকে সামান্য আর্থিক সাহায্য করলাম।