Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আসানসোলে অমিত শাহের রোড শোয়ে মানুষের ঢল! বাবুলের কেন্দ্র কি পুনরুদ্ধার করতে পারবে বিজেপি

শুক্রবার রাজ্য সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নদিয়ার রানাঘাট এবং বীরভূমের দুবরাজপুরের সভা শেষে এদিন সন্ধেয় শিল্পশহর আসানসোল শহরে রোড শো করেন অমিত। 

আসানসোলে অমিত শাহের রোড শোয়ে মানুষের ঢল! বাবুলের কেন্দ্র কি পুনরুদ্ধার করতে পারবে বিজেপি

আসানসোলে অমিত শাহের রোড শো।

শেষ আপডেট: 10 May 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাজ্য সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নদিয়ার রানাঘাট এবং বীরভূমের দুবরাজপুরের সভা শেষে এদিন সন্ধেয় শিল্পশহর আসানসোল শহরে রোড শো করেন অমিত। 

শাহের রোড শোতে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যা দেখে আপ্লুত শাহ নিজেও। 

বাম আমলে আসানসোল সিপিএমের দখলে ছিল। পরিবর্তনের বাংলায় ২০১৪ সালে আসানসোল লোকসভা থেকে প্রায় ৭১ হাজার ভোটে জয়ী হয়েছিলেন গায়ক বাবুল সুপ্রিয়। বাবুলকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও করেছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে বাবুলের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছিল প্রায় দু'লাখ।

একদা মোদী-শাহের ঘনিষ্ঠবৃত্তের নেতা হিসেবে পরিচিত বাবুল অবশ্য একুশের বিধানসভা ভোটের পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছেড়়ে ওই বছরের ১৮ সেপ্টেম্বর তৃণমূলে যোগ দেন। এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যও। 

২২ এর লোকসভা উপ নির্বাচনে অবশ্য আসানসোলে সুবিধা করতে পারেনি বিজেপি। বিজেপির অগ্নিমিত্রা পলকে ৩ লক্ষ ভোটে পরাজিত করেন তৃণমূল প্রার্থী, অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এবারেও শত্রুঘ্নকে প্রার্থী করেছে তৃণমূল। বিপরীতে বিজেপির প্রার্থী রয়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

১৩ মে চতুর্থ দফায় রাজ্যের ৮টি আসনে ভোট রয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বহরমপুরের পাশাপাশি এ দফায় ভোট হবে আসানসোলেও। 

শেষ মুহূর্তের প্রচারে এদিন শাহের রোড শোয়ে বিপুল মানুষের উপস্থিতি দেখে গেরুয়া শিবিরের আশা, শিল্পাঞ্চল এবারে পুনরুদ্ধার হতে পারে। প্রসঙ্গত, এর আগে বীরভূমের সভা থেকে শাহ জানান, বাংলার ৪২টি আসনের মধ্যে এবারে অন্তত ৩০টি আসনে জয়ী হতে পারে বিজেপি।


```