Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কুম্ভে স্নান করলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ

দ্য ওয়াল ব্যুরো : বুধবার কুম্ভমেলায় গঙ্গায় স্নান করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এদিন গঙ্গায় ডুব দেন। অমিত শাহ ত্রিবেণী ঘাটে আরতি করেন। ভোটের আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণ

কুম্ভে স্নান করলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ

শেষ আপডেট: 13 February 2019 11:08

দ্য ওয়াল ব্যুরো : বুধবার কুম্ভমেলায় গঙ্গায় স্নান করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এদিন গঙ্গায় ডুব দেন। অমিত শাহ ত্রিবেণী ঘাটে আরতি করেন। ভোটের আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুরু করার দাবি জানিয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। সেই প্রেক্ষিতে অমিত শাহের কুম্ভে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকদের ধারণা। হিন্দুত্ববাদীরা বিজেপির কাছে দাবি জানিয়েছে, সরকার অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য অধ্যাদেশ জারি করুক। অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, সরকার মন্দির নির্মাণে দায়বদ্ধ। মঙ্গলবার তিনি গুজরাতে এক সভায় ‘মেরা পরিবার বিজেপি পরিবার’ নামে প্রচারের সূচনা করেন। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন রাজনীতিক, মন্ত্রী ও সেলিব্রিটি কুম্ভমেলায় গিয়েছেন। তাঁদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব। গতমাসে কুম্ভমেলা প্রাঙ্গনেই মন্ত্রিসভার বৈঠক করেছেন যোগী আদিত্যনাথ। মঙ্গলবার গভীর রাতে কুম্ভ মেলায় বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডনের তাঁবুতে আগুন লাগে। রাজ্যপাল তখন তাঁবুতেই ছিলেন। তাঁকে দ্রুত সার্কিট হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর চশমা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুনে তিনটি তাঁবু পুড়ে যায়। এবারের কুম্ভে আরও কয়েকবার অগ্নিকাণ্ড হয়েছে। এর আগে মেলার ১৩ নম্বর সেক্টরে আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কুম্ভমেলা শুরুর আগের দিন দিগম্বর আখড়ায় আগুন লাগে। ওই আখড়া মেলার ১৫ নম্বর সেক্টরে অবস্থিত। কুম্ভ মেলা শুরু হয়েছে ১৫ জানুয়ারি। শেষ হবে ৪ মার্চ। ওইদিন পালিত হবে মহাশিবরাত্রি।

```