Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়াবতীকে নিয়ে অমিত শাহ'র উল্টো সুর, কী বলেছেন, কেন বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী?

দ্য ওয়াল ব্যুরো: 'মায়াবতীজিকে (Mayabati) খাটো করে দেখা ঠিক হবে না। তাঁর যথেষ্ট জনসমর্থন অটুট।' বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তরপ্রদেশের ভোটে নর

মায়াবতীকে নিয়ে অমিত শাহ'র উল্টো সুর, কী বলেছেন, কেন বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী?

শেষ আপডেট: 22 February 2022 07:46

দ্য ওয়াল ব্যুরো: 'মায়াবতীজিকে (Mayabati) খাটো করে দেখা ঠিক হবে না। তাঁর যথেষ্ট জনসমর্থন অটুট।' বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির প্রাক্তন সভাপতি তথা উত্তরপ্রদেশের ভোটে নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এবার উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্টি খুবই নিষ্প্রভ। মায়াবতীও তেমন দৌড়ঝাঁপ করছেন না। বিজেপি এই ব্যাপারে কী মনে করে? বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিতের জবাব, আমি মনে করি না, এসব দেখে বলা যায় যে বিএসপির ভোট নেই। মায়াবতীর জনসমর্থন এখনও অটুট। বিশেষ করে দলিত ও মুসলিমদের মধ্যে। মাস দুয়েক আগেই এই বিজেপি নেতা সম্পূর্ণ উল্টো কথা বলেছিলেন। মায়াবতীর রাজনৈতিক প্রভাব নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, বহেনজি এবার ঘর থেকে বের হন। ভোট এসে গেল যে। মজা করে আরও।বলেছিলেন, বহেনজি বোধহয় ঠান্ডার ভয় যায়নি। কিন্তু ভোটের পর বলবেন না যেন যে আমি তো প্রচারই করিনি। মায়াবতীও ছেড়ে কথা বলেননি। জবাবে বলেন, আমার দল দিনরাত কাজ করে চলেছে। মানুষের পাশে আছে। ভোটের বাক্সে টের পাবেন বিএসপি আছে কী নেই। দেখা গেল, ভোটের চতুর্থ দফার আগে টিভি সাক্ষাৎকারে অমিত শাহ মেনে নিয়েছেন, মায়াবতী এবারের ভোটে যথেষ্ট প্রাসঙ্গিক। কেন এমন উল্টো সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর গলায়? অনেকেই মনে করছেন, জাতপাতের সমীকরণ ঘিরে এবারের ভোট যে মেরুকরণ এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তাতে বিজেপি বেশ চিন্তিত। প্রথমত, মুসলিমরা গত বছর বাংলার বিধানসভা নির্বাচনের মত উত্তরপ্রদেশেও একজোট হয়ে ভোট দিচ্ছে। সেই ভোট যাচ্ছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির পক্ষে। বাংলায় যেমন পেয়েছিল তৃণমূল। জাতপাতের অংকেও বিজেপিকে চিন্তায় ফেলেছে অখিলেশের সমীকরণ। এই পরিস্থিতিতে বিজেপিকে দুশ্চিন্তা মুক্ত করতে পারে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। বহুজনের হাতিই পারে সমাজবাদী পার্টির সাইকেলকে দুমড়ে মুচড়ে দিতে। তাছাড়া ভোট পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখে মায়াবতীকে তুষ্ট রাখার চেষ্টা হতে পারে অমিতের কৌশল। এমনিতেই মায়াবতীর পিছনে দুর্নীতির মামলা নিয়ে সিবিআই লেগে আছে। বিজেপিকে তুষ্ট রাখতে তিনিও সমাজবাদী পার্টিকেই মূল টার্গেট করেছেন। আর বিজেপির হাত ধরে উত্তরপ্রদেশে সরকার চালানোর ইতিহাসও রয়েছে তাঁর ঝুলিতে। এখনও পর্যন্ত হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যটি নিয়ে বেশিভাগের পর্যবেক্ষণ, বিজেপি ক্ষমতায় টিকে গেলেও তাদের আসন অনেকটাই কমবে। কতটা কমবে, কেউ জানে না। সেই জন্য আপৎকালীন ব্যবস্থা হিসাবেই মায়াবতী ও তাঁর বাহিনীকে বার্তা দিয়ে রাখলেন অমিত শাহ।

```