Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন শাহ, রাত কাটল সিআরপিএফ ক্যাম্পেই

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) ঘটে যাওয়া জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে উপত্যকায় গিয়েছেন শাহ। পুলওয়ামা জে

পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন শাহ, রাত কাটল সিআরপিএফ ক্যাম্পেই

শেষ আপডেট: 26 October 2021 05:57

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) ঘটে যাওয়া জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন ৪০ সিআরপিএফ জওয়ান। মঙ্গলবার তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে উপত্যকায় গিয়েছেন শাহ। পুলওয়ামা জেলার লেথপোরায় এক স্মৃতিসৌধে নিহত জওয়ানদের এদিন শ্রদ্ধা জানান তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনিও পুলওয়ামা হামলায় শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর আগে সোমবার পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে তিনি নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন। রাত কাটান সেই ক্যাম্পেই। তিনি বলেন, জওয়ানদের সঙ্গে থেকে তিনি তাঁদের অভিজ্ঞতার শরিক হতে চান। জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে বলেও জানান তিনি। শাহ আরও বলেন, আগে কাশ্মীরে রাজনৈতিক নেতাদের দেখলে ঢিল ছোড়া হত। কিন্তু সেসব এখন আর দেখা যায় না। পরিস্থিতি আগের চেয়ে ভাল হয়েছে। তবে আরও ভাল করতে হবে। সোমবার কাশ্মীরের জনগণের উদ্দেশে ভাষণ দিতে উঠে বুলেটপ্রুফ শিল্ড সরিয়ে দিয়েছিলেন অমিত শাহ। বলেছিলেন, তিনি উপত্যকার বাসিন্দাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলতে চান। তারপর এদিন পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন শাহ।

```