Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি বসানো নিয়ে অমিত শাহ বললেন, 'ক্রিকেটে দু'ধরনের লোক থাকেন...'

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিজেপি নেতা অরুণ জেটলির মূর্তি বসানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপটেন বিষেণ সিং বেদি। সোমবার অরুণ জেটলির জন্মদিন উপলক্ষে তাঁর সেই মূর্তির আবরণ উন্মোচন কর

স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তি বসানো নিয়ে অমিত শাহ বললেন, 'ক্রিকেটে দু'ধরনের লোক থাকেন...'

শেষ আপডেট: 28 December 2020 08:53

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বিজেপি নেতা অরুণ জেটলির মূর্তি বসানো নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন ভারতের ক্রিকেট টিমের প্রাক্তন ক্যাপটেন বিষেণ সিং বেদি। সোমবার অরুণ জেটলির জন্মদিন উপলক্ষে তাঁর সেই মূর্তির আবরণ উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তখনই তিনি বেদির তোলা বিতর্কের জবাব দেন। তিনি বলেন, ক্রিকেটে দুই ধরনের লোক থাকেন। অমিত শাহের কথায়, "এক ধরনের লোক ক্রিকেট খেলেন। আর এক ধরনের লোক ক্রিকেট খেলার মতো পরিবেশ তৈরি করে দেন। তাঁদের অবদানও কম নয়। সেজন্যই আমরা এই মূর্তি বসিয়েছি।" বেদি প্রশ্ন তুলেছিলেন, যে ক্রিকেটাররা দিল্লিকে এত সম্মান এনে দিয়েছেন, তাঁদের কাউকে স্মরণ না করে আচমকা এক নেতার মূর্তি কেন স্থাপন করা হবে? বেদি রীতিমতো তোপ দেগে বলেছিলেন, ‘‘দিল্লিতে একজন ক্রিকেটারের থেকে কোনও নেতাকে সম্মান বেশি দেওয়া হয়। যাঁরা রাজ্যের হয়ে সম্মান এনে দিলেন, কিংবা দেশকে যাঁরা গর্বিত করেছেন, তাঁদের কথা ভাবাই হয় না দিল্লিতে।’’ সেই হিসেবেই প্রাক্তন স্পিনার জানিয়েছেন, ‘‘আমার নামে স্ট্যান্ড যেন কোটলার গ্যালারি থেকে তুলে নেওয়া হয়। না হলে আমি আইনি পদক্ষেপ নেব।’’ এমনকি আগামী দিনে দিল্লি ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথাও তিনি বলেছেন। অমিত শাহ এই বিতর্কের জবাবে বলেন, গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে দু'টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথমত ম্যাচ রাইট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত আইপিএল শুরু হয়েছে। তাঁর কথায়, "আমরা একসময় দূর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা দেখতাম। আমাদের মনে নানা প্রশ্ন উদয় হত। কিন্তু জেটলিজিকে প্রশ্ন করলে তিনি সঙ্গে সঙ্গে জবাব দিতেন।" পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিকেট প্রশাসক হিসাবে জেটলি ছিলেন অত্যন্ত আত্মবিশ্বাসী। তাঁর কথায়, "জেটলিজি থাকতেন অন্তরালে। কিন্তু প্রতিটি বিভ্রান্তি ও প্রশ্নের জবাব দিতেন। তিনি অনেককে সুযোগ দিয়েছেন যাতে তারা ক্রিকেটকে কেরিয়ার হিসাবে বেছে নিতে পারে। একসময় মানুষ ক্রিকেটকে কেরিয়ার করার কথা চিন্তাই করত না। কিন্তু এখন করে।" অরুণ জেটলির প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা জানিয়ে অমিত শাহ বলেন, "যখনই আমার জীবনে কোনও সংকট এসেছে, তাঁকে পাশে পেয়েছি। তিনি ছিলেন আমার বড় দাদার মতো। আমাকে হাত ধরে নানা সংকট পার করে দিয়েছেন।"

```