Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী না এলেও শাহ আসছেন কলকাতায়, মঙ্গলে 'কোর কমিটি'র সঙ্গে বৈঠক, কালীঘাটেও যাবেন

আগামীকাল অর্থাৎ বড়দিনের রাতেই শহরে এসে পৌঁছানোর কথা অমিত শাহের। তারপর মঙ্গলবার দিনভর ব্যক্তিগত থেকে শুরু করে দলীয়, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

মোদী না এলেও শাহ আসছেন কলকাতায়, মঙ্গলে 'কোর কমিটি'র সঙ্গে বৈঠক, কালীঘাটেও যাবেন

শেষ আপডেট: 24 December 2023 20:54

দ্য ওয়াল ব্যুরো: মোদী আসবেন বলেও আসেননি। রবিবার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে আসবেন বলেও একেবারে শেষ মুহূর্তে এসেই পরিকল্পনা বাতিল করেন প্রধানমন্ত্রী। তবে তিনি না এলেও আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল অর্থাৎ বড়দিনের রাতেই শহরে এসে পৌঁছানোর কথা অমিত শাহের। তারপর মঙ্গলবার দিনভর ব্যক্তিগত থেকে শুরু করে দলীয়, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

সূত্রের খবর, সোমবার রাতটা শহরের একটি হোটেলে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরদিন ভোর থেকেই ঠাসা কর্মসূচি শুরু হয়ে যাবে তাঁর। মঙ্গলবার সকালে প্রথমেই যাবেন গুরুদ্বার শিখ সঙ্গতে। তারপর কালীঘাটে গিয়ে মাতৃ মন্দিরে পুজো দেবেন শাহ। সেই কাজ সেরে ফিরে আসবেন নিউ টাউনের হোটেলে। রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিদের সঙ্গে সেখানে আলোচনা সেরে বিকেলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। সেখানে আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। 

সূত্রের খবর, এরপর হোটেলে ফিরে বিজেপির কোর কমিটির সঙ্গে একটি মিটিং হওয়ার কথা রয়েছে তাঁর। সেই বৈঠকে আসন্ন লোকসভা ভোটের রূপরেখা, কর্মপদ্ধতি নিয়ে কথা হবে বলেই জানা গেছে। বস্তুত, নভেম্বরের 'শাহী' সভার পর সেই উদ্দেশ্যেই ফের কলকাতায় আসা তাঁর। সেসব মিটলে বিকেলের বিমানে দিল্লিতে ফিরে যাওয়ার কথা রয়েছে শাহের।


```