Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ডিএমকে-র সঙ্গে বিরোধের মাঝেই কানিমোঝিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অমিত শাহ

দ্য ওয়াল ব্যুরো : ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) নিয়ে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকারের (NDA Government) বিরোধ তুঙ্গে। এরই মধ্যে জানা গেল, ৫ জানুয়ারি ডিএমকে নেত্রী কানিমোঝিকে ফোন করেছি

ডিএমকে-র সঙ্গে বিরোধের মাঝেই কানিমোঝিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অমিত শাহ

শেষ আপডেট: 14 February 2022 14:20

দ্য ওয়াল ব্যুরো : ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) নিয়ে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রে বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ সরকারের (NDA Government) বিরোধ তুঙ্গে। এরই মধ্যে জানা গেল, ৫ জানুয়ারি ডিএমকে নেত্রী কানিমোঝিকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে। থুথুক্কুড়ির সাংসদ কানিমোঝি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৫ জানুয়ারি ছিল তাঁর ৫৪ বছরের জন্মদিন। সেই উপলক্ষে ফোন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিত শাহ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা কানিমোঝির ভাই এম কে স্ট্যালিন এই ফোনের বিষয়টি মোটেই হালকাভাবে নিচ্ছেন না। একটি সূত্রে খবর, স্ট্যালিন ও তাঁর অনুগামীরা মনে করেন, অমিত শাহ নিছক সৌজন্যের খাতিরে ফোন করেননি। এর পিছনে তাঁর 'রাজনৈতিক উদ্দেশ্য' আছে। তামিলনাড়ড়ু সরকার চায়, নিট থেকে ওই রাজ্যকে অব্যাহতি দেওয়া হোক। ওই দাবি নিয়ে ডিএমকে সাংসদরা অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। ডিএমকে-র অভিযোগ, নিট সংক্রান্ত বিল নিয়ে গড়িমসি করছেন অমিত শাহ। ৬ জানুয়ারি স্ট্যালিন বিধানসভায় বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চাননি। তিনি অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছেন।" একসময় ডিএমকে সাংসদ টি আর বালুর নেতৃত্বে এক প্রতিনিধিদল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। তাঁরা রাষ্ট্রপতিকে বলেন, নিট চালু হওয়ার পরে তামিলনাড়ুর ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছেন। রাষ্ট্রপতি ওই স্মারকলিপি অমিত শাহের দফতরে পাঠিয়ে দেন। ১৭ জানুয়ারি ডিএমকে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। আগামী দিনে তামিলনাড়ুর গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন স্ট্যালিন। রবিবার তাঁর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়। বিভিন্ন রাজ্যের 'অধিকার খর্ব করার বিরুদ্ধে' শীঘ্রই দিল্লিতে কনভেনশন আহ্বান করবেন তাঁরা। সেখানে সারা দেশ থেকে বিজেপি বিরোধী নেতাদের আমন্ত্রণ করা হবে।

```