Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিনের মোকাবিলায় আরও শক্তিশালী ভারত, রাশিয়া পাঠাচ্ছে সুখোই, মিগ, ডিআরডিও দিচ্ছে 'অস্ত্র', 'নির্ভয়' ক্ষেপণাস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অশান্তি বাড়াচ্ছে চিন। এদিকে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তানে সেনা মোতায়েন করছে পাকিস্তান। গালওয়ানের প্যাঙ্গং রেঞ্জে ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৫ অবধি তাঁবু খাটিয়ে বসে গেছ

চিনের মোকাবিলায় আরও শক্তিশালী ভারত, রাশিয়া পাঠাচ্ছে সুখোই, মিগ, ডিআরডিও দিচ্ছে 'অস্ত্র', 'নির্ভয়' ক্ষেপণাস্ত্র

শেষ আপডেট: 1 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অশান্তি বাড়াচ্ছে চিন। এদিকে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তানে সেনা মোতায়েন করছে পাকিস্তান। গালওয়ানের প্যাঙ্গং রেঞ্জে ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৫ অবধি তাঁবু খাটিয়ে বসে গেছে চিনের লাল ফৌজ। এত কিছুর পরেও ভারতীয় বাহিনীর রণকৌশল ও সামরিক পদক্ষেপের সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারছে না চিন। ভারতের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে যেমন মজবুত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি রেখেছে ভারত তেমনি একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র সীমান্তে পাঠাতে চলেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গাইনেশন (ডিআরডিও)। রাশিয়ার থেকে অত্যাধুনিক ২১টি মিগ-২৯ ফাইটার জেট ও ১২টি সুখোই-৩০ এমকেআই কেনার চুক্তি হয়ে গেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে রাশিয়ার সঙ্গে এই চুক্তিতে সায় দেওয়া হয়েছে। অন্যদিকে, ডিআরডিও-র থেকে আরও ২৪৮টি অস্ত্র বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল কিনতে চলেছে ভারতীয় বায়ুসেনা। একই সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে ১০০০ কিলোমিটার পাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিমানের চুক্তি এবং দেশীয় সংস্থার থেকে ক্ষেপণাস্ত্র কেনা, সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, রাশিয়ার থেকে ২১ মিগ-২৯ যুদ্ধবিমানের নয়া ভার্সন কেনার পাশাপাশি এখন বায়ুসেনার হাতে থাকে মিগ-২৯ ফাইটার জেটগুলির আধুনিকীকরণ করা হবে। সব মিলিয়ে খরচ পড়বে ৭ হাজার ৪১৮ কোটি টাকা। তাছাড়াও দেশীয় প্রযুক্তিতে সুখোইয়ের আপগ্রেডেড ভার্সন তৈরি করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। সুখোই-৩০ এমকেআইয়ের এই নয়া ভার্সন কিনতেও খরচ পড়বে প্রায় ১০ হাজার কোটি টাকার মতো। এখন দেখে নেওয়া যাক এয়ার ডিফেন্সকে শক্তিশালী করতে নতুন কী কী হচ্ছে— রাশিয়ার থেকে আসছে সুখোই-৩০ এমকেআই ডবল ইঞ্জিন মাল্টিরোল এয়ারক্রাফ্ট সুখোইয়ের নির্মাতা রাশিয়ার সুখোই কর্পোরেশন। ভারতে সুখোই-৩০ এমকেআই তৈরির লাইসেন্স আছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) কাছে। ২০০২ সালে রাশিয়ার থেকে প্রথম সুখোই-৩০ এমকেআই ভ্যারিয়ান্ট আসে ভারতীয় বায়ুসেনার হাতে। ২০০৪ সাল থেকে পুরোদমে কাজ করতে শুরু করে সুখোই। চলতি বছর জানুয়ারি অবধি হিসেবে ভারতীয় বায়ুসেনার হাতে মোট ২৬০টি সুখোই-৩০ এমকেআই আছে। রাশিয়ার সুখোইয়ের প্রযুক্তিতে বদল ঘটিয়ে তাকে আরও শক্তিশালী করে তুলতে এই যুদ্ধবিমান থেকে নোভাটর কে-১০০ মিসাইল ছোড়ার প্রযুক্তি যোগ করেছে ভারত। সুখোইয়ের নয়া ভ্যারিয়ান্ট ব্রাহ্মস ক্রুজ মিসাইল বয়ে নিয়ে যেতে পারে। সুখোই থেকে ব্রাহ্মস ছুড়ে আকাশ থেকে ভূমিতে টার্গেট করা যায়। অন্তত ৩০০ কিলোমিটার পাল্লায় কাজ করে এই মিসাইল। ২০১৬-১৭ সালে সুখোইয়ের সঙ্গে ব্রাহ্মস জুড়ে নাসিকে প্রথম টেস্ট ফ্লাইট করেছিল ভারতীয় বায়ুসেনা। বিশ্বের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্টগুলোর মধ্যে সুখোই সর্বাধুনিক ও শক্তিশালী। রাশিয়া দিচ্ছে মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন ডবল ইঞ্জিন ফাইটার জেটমিগ-২৯ ডিজাইন করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আমেরিকার ফাইটার জেট ম্যাকডোনেল ডগলাস এফ-১৫ ঈগলকে টক্কর দিতে মিগ-২৯ তৈরি হয়েছিল। এই মাল্টিরোল কমব্যাট ফাইটার জেট আকাশ থেকে ভূমিতে অর্থাৎ এয়ার-টু-সারফেসে টার্গেট করতে পারে। ১৯৯০-২০০০ সালের মধ্যে এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার হাতে আসে।  এই মুহূর্তে ভারতের হাতে তিন স্কোয়াড্রন মিগ-২৯  রয়েছে। অতিরিক্ত জ্বালানী ছাড়াই ১৫০০ কিলোমিটার উড়তে পারে মিগ-২৯। ডিআরডিও দিচ্ছে অস্ত্র মিসাইল বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল। তৈরি করেছে ভারতের ডিআরডিও। যে কোনও আবহাওয়ার পরিস্থিতিতে কাছের বা দূরের পাল্লায় লক্ষ্যবস্তুতে টার্গেট করতে পারে অস্ত্র। শর্ট-রেঞ্জে ১০ কিলোমিটার ও দূরপাল্লায় ১১০-১৬০ কিলোমিটার রেঞ্জে নিশানা লাগাতে পারে এই ক্ষেপণাস্ত্র। সুখোই-৩০এমকেআই, মিরাজ-২০০০, হ্যালের তৈরি তেজসের নয়া ভ্যারিয়ান্ট ও মিগ-২৯ থেকে ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। ১৫ কেজি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিয়ে ঘণ্টায় ৫ হাজার ৫৫৫ কিলোমিটার বেগে উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে সক্ষম অস্ত্র। ২০১৭ সাল থেকে অস্ত্র মিসাইল তৈরি শুরু করে ডিআরডিও। এর রেডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম, এবং সেন্সর উন্নত ও আধুনিক মানের। লক্ষ্যবস্তুকে মুখোমুখি তাড়া করতে পারে ১৬০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত। আকাশযুদ্ধে এই মিসাইল লহমায় শত্রুপক্ষের ফাইটার এয়ারক্রাফ্টকে ধ্বংস করে দিতে পারে। ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল দেবে ডিআরডিও নৌবাহিনীর জন্য সারফেস-টু-সারফেস ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল নির্ভয় দিতে চলেছে ডিআরডিও। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সাবসনিক ক্রুজ মিসাইল। এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের জন্য শক্তিশালী রকেট লঞ্চার তৈরি করেছে অ্যাডভান্সড সিস্টেম ল্যাবোরেটরি। এতে রয়েছে মাইক্রোইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম (MEMS)ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম। ৬ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওজন ১৫০০ কিলোগ্রাম। ২০০-৩০০ কিলোগ্রাম ওজনের ২৪টি ভিন্ন রকমের ওয়ারহেড রয়েছে।  

```