Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি বাড়িতে বসে রামায়ণ দেখছি, আপনারা কী করছেন? সাতসকালে টুইট মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল কয়েকদিন ধরে। তারপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের নির্দেশে শনিবার থেকে দূরদর্শনে চালু হচ্ছে জনপ্রিয় দুই সিরিয়াল রামায়ণ ও মহাভারত। লকডাউনের সময় বাড়িতে বসে ওই দু'টি ধারাবাহিক

আমি বাড়িতে বসে রামায়ণ দেখছি, আপনারা কী করছেন? সাতসকালে টুইট মন্ত্রীর

শেষ আপডেট: 28 March 2020 06:36

দ্য ওয়াল ব্যুরো : সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল কয়েকদিন ধরে। তারপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের নির্দেশে শনিবার থেকে দূরদর্শনে চালু হচ্ছে জনপ্রিয় দুই সিরিয়াল রামায়ণ ও মহাভারত। লকডাউনের সময় বাড়িতে বসে ওই দু'টি ধারাবাহিক দেখে সময় কাটবে অনেকের। এদিন সকালে প্রকাশ জাভড়েকর টুইট করে বলেছেন, "দয়া করে ডিডি ন্যাশনালে সকাল ন'টায় ও রাত ন'টায় দেখুন রামায়ণ। দুপুর ১২ টা আর সন্ধ্যা সাতটায় দেখুন মহাভারত।" একইসঙ্গে মন্ত্রী নিজের একটা ছবিও টুইটারে পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মন্ত্রী ঘরে বসে রামায়ণ দেখছেন। তিনি লিখেছেন, আমি ঘরে বসে রামায়ণ দেখছি। আপনারা কী করছেন? আট ও ন'য়ের দশকের জনপ্রিয় দু'টি সিরিয়াল মানুষকে ফের দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্রসার ভারতীর সিইও শেখর ভেম্পতি এদিন মন্ত্রীকে ধন্যবাদ জানান। রামায়ণ সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগরের পরিবারও প্রসার ভারতীর সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন সিইও। https://twitter.com/PrakashJavdekar/status/1243726338369847296 ভেম্পতি টুইট করে বলেন, "দূরদর্শনের একদল অফিসার শুক্রবার রাতদিন পরিশ্রম করে সিরিয়ালগুলি ফের দেখানোর ব্যবস্থা করেছেন। তাঁদের টিমকে ধন্যবাদ দিতেই হয়। তাঁরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছেন।" সিইও আরও জানান, আট ও ন'য়ের দশকের আরও কয়েকটি জনপ্রিয় সিরিয়াল শীঘ্র ফিরে আসতে চলেছে। এর মধ্যে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ২২ কোটি টাকা দিতে চলেছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ভারতে যে ২২ কোটি টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে, তা দিয়ে করোনা মোকাবিলায় ল্যাবরেটরি, এই ভাইরাস সংক্রান্ত নজরদারির ব্যবস্থা আরও ভাল করে করা সম্ভব হবে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক জানিয়েছেন, ইউনাইটেড স্টেটস-এর ‘ইউ’ কথার অর্থ হল বিশ্বজুড়ে সবার দেখভাল করা। তাঁর কথায়, “বেশ কয়েক দশক ধরে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। সেইসঙ্গে বিভিন্ন দেশকে সাহায্য করার কাজও করে আসছে এই দেশ। যেখানেই কোনও মারণ রোগ দেখা দিয়েছে, আমেরিকা সাহায্য পাঠিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন দেশের ও সম্প্রদায়ের মধ্যে সদ্‌ভাব বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকা।” ইতিমধ্যেই এই ভাইরাসের মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর বেশি নজর দিয়েছে আমেরিকা। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশকে সাহায্যের কথা বলা হয়েছে। সেইসঙ্গে দক্ষিণ এশিয়ায় করোনা কী ভাবে ছড়াচ্ছে ও তা প্রতিরোধের ব্যাপারে একটা আলাদা গবেষক দল তৈরি করেছে আমেরিকা। এই দলটি সংশ্লিষ্ট দেশের সঙ্গে নিজেদের তথ্য আদান-প্রদান করবে বলেই জানা গিয়েছে।

```