
শেষ আপডেট: 20 May 2023 12:09
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে মানেই নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাওয়ার ইচ্ছা থাকে সকলের মধ্যেই। হাজার হোক ওই একটা দিনেই অতিথি অভ্যাগত থেকে ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে বিয়ের কনে। আর এমন দিনে সাজ তো নিখুঁত হতেই হবে। তবে বিয়ের মাঝপথেই বিয়ে থামিয়ে কনের সাজ শেষ করার (stopped her marriage as dress was incomplete) মতো ঘটনা সাধারণত দেখা যায় না।
তবে এমন ঘটনাই ঘটালেন সম্প্রতি বেকি জেফারিস নামে এক মার্কিন উদ্যোগপতি। বিয়ের অনুষ্ঠান চলার মাঝপথেই আচমকা বিয়ে থামিয়ে দেন তিনি (American bride stopped her marriage)। এরপর মাইকে ঘোষণা করেন যে তিনি তাঁর বিয়ের পোশাকের অর্ধেকটা পরতেই ভুলে গিয়েছেন। সেই পোশাক পরা শেষ করে তবেই তিনি বাকি বিয়ে সম্পন্ন করবেন।
তড়িঘড়ি বিয়ের মঞ্চেই আনা হল সেই বাকি অর্ধেক পোশাক। অতিথিদের সামনেই বিয়ের গাউনের বাকি অংশ পরে নিয়ে ফের তিনি শুরু করলেন বিয়ে। এই ঘটনায় ততক্ষণে হাসির রোল উঠেছে অতিথিদের মধ্যে। তবে তাতে মোটেই পরোয়া নেই পাত্রীর।
ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে এই ভিডিও। যথারীতি লাইক শেয়ারের বন্যায় ভেসে গেছে এই ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন পাত্রীর এমন কাণ্ডের। তবে, কনের সাজগোজের এই সুযোগে বর যদি পালিয়ে যেত তবে কী হত! এমন ছদ্ম বিস্ময়ও প্রকাশ করে অনেকেই মস্করায় মজেছেন।
মমতাকে মদন: দরকারে রাজনীতি ছাড়ব, কিন্তু এমন বই লিখব যে বেস্ট সেলার হবে