Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব আইন: আমেরিকা বলল ভারতের নিজেদের ব্যাপার, মমতার দাবি রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে গণভোট

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকত্ব আইনের বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তা নিয়ে আমেরিকা কোনও নাক গলাবে না। কলকাতা স্থিত চিনা কনসাল জেনারেল ঝা লিউ-ও এ ব্যাপারে বেজিংয়ের একই অব

নাগরিকত্ব আইন: আমেরিকা বলল ভারতের নিজেদের ব্যাপার, মমতার দাবি রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে গণভোট

শেষ আপডেট: 19 December 2019 16:36

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দেন, নাগরিকত্ব আইনের বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। তা নিয়ে আমেরিকা কোনও নাক গলাবে না। কলকাতা স্থিত চিনা কনসাল জেনারেল ঝা লিউ-ও এ ব্যাপারে বেজিংয়ের একই অবস্থানের কথা জানিয়েছেন এদিনই। অথচ, তাঁদের অবস্থানের সঙ্গে চরম বৈপরীত্য তৈরি করে বিষ্যুদবার রানি রাসমণি রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, “নাগরিকত্ব আইনের উপর ভারতে গণভোট হোক। আর তা হোক রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে। তখনই বোঝা যাবে এই আইন ক'টা লোক মানছেন, ক'টা লোক মানছেন না।”

আরও পড়ুন: পুলিশের গুলিতে ম্যাঙ্গালোরে নিহত দুই বিক্ষোভকারী! বাড়ছে মৃত্যু, কার্ফু জারি একাধিক শহরে, বন্ধ ইন্টারনেট

দিদির এই মন্তব্যই নতুন বিতর্ক উস্কে দিয়েছে। তার কারণ কী? পর্যবেক্ষকদের মতে, কারণটা পরিষ্কার। ভারতবর্ষ একটি গণতন্ত্র। দলমত নির্বিশেষে দিল্লির সরকারের বরাবরের অবস্থান হল, ঘরোয়া বিষয়আশয় তর্ক-বিতর্কের মাধ্যমে মীমাংসায় সক্ষম ভারত। এ ব্যাপারে বাইরে থেকে কারও নাক গলানো বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ঘৃণা নয়, ভালবাসা! পুলিশকে গোলাপ ফুল দিয়ে গান গেয়ে শোনাল দিল্লির প্রতিবাদী ছাত্রছাত্রীরা

পর্যবেক্ষকদের অনেকের মতে, এ দেশের রাজনীতিতে সম্ভবত শেখ আবদুল্লাহই কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি জানিয়েছিলেন। নয়াদিল্লি তখনও তা মানেনি। কিন্তু পাকিস্তান আজও তা অস্ত্র করে। যেমন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরেও রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করেছিল পাকিস্তান। আবার নাগরিকত্ব আইন পাশের পরেও জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরব হয়েছেন। বলেছেন, নাগরিকত্ব আইনের ফলেও কাশ্মীরের মানুষের মানবাধিকার লঙ্ঘিত হবে। বস্তুত মুখ্যমন্ত্রী গণভোটের দাবি জানানোর পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা আন্দাজ করছিলেন, বিজেপি মমতার এই মন্তব্য লুফে নিতে চাইবে। তার পর এটাই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করতে চাইবে। হয়েছেও তাই। বিজেপি মুখপাত্র অমিত মালব্য বলেন, “এ ধরনের কথা তো পাকিস্তান বলবে। ওঁর মতো দায়িত্বজ্ঞানহীন নেত্রীর মুখ্যমন্ত্রীর পদে থাকাই উচিত নয়”। অন্য দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও বলেছেন, “আমাদের গণতন্ত্র যখন এতটা পরিণত হয়েছে, তখন এ বিষয়ে বাইরের হস্তক্ষেপ দাবি করা ঐতিহাসিক ভুল। তা ছাড়া নাগরিকত্ব আইনটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। সর্বোচ্চ আদালত তা খতিয়ে দেখছে। মুখ্যমন্ত্রীর উচিত এখনই তাঁর কথা প্রত্যাহার করে নেওয়া।”

আরও পড়ুন: অহিংস প্রতিবাদের অনন্য উদাহরণ কলকাতা! এনআরসি-র বিরুদ্ধে বেনজির মিছিল, হাঁটলেন কয়েক হাজার মানুষ

দিদির বক্তব্য বিজেপি যে হাতিয়ার করে নিতে চাইছে তা বুঝতে বাকি নেই তৃণমূলেরও। এই অবস্থায় যুব তৃণমূল সভাপতি যদিও অমিত মালব্যকে জবাব দিয়ে বলেছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার সাত কোটি মানুষ রয়েছেন। এবং উনি পর পর দু’বার জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন”। কিন্তু সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে দলের সব নেতাকে বলে দেওয়া হয়েছে, গণভোটের ব্যাপারে কেউ যেন সংবাদমাধ্যমের সামনে মুখ না খোলেন এবং কোনও প্রতিক্রিয়া না দেন। কারণ, আশঙ্কা রয়েছে এটা নিয়ে বিজেপি জলঘোলা করবে। https://twitter.com/amitmalviya/status/1207638332089368577 এখন প্রশ্ন হল, এ ব্যাপারটা আগে কেন মাথায় আসেনি দিদির? বা কোন ভাবনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গণভোটের দাবি তুলেছেন? তৃণমূলের অনেকের মতে, উনিশের লোকসভা নির্বাচনে দেশের মোট ভোটারের ৩৮ শতাংশের ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। অর্থাৎ ৬২ শতাংশ ভোটার বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। সুতরাং বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গড়লেও দেশের বেশিরভাগ মানুষ তাদের বিরুদ্ধে। নাগরিকত্ব আইন নিয়ে গণভোট হলে স্বাভাবিক ভাবেই বিজেপির পরাস্ত হওয়ার কথা। সম্ভবত, এই অঙ্কটা মাথায় নিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছিলেন মমতা। কিন্তু তিনি তা ব্যাখ্যা করেননি। তবে পর্যবেক্ষকরা বলছেন, রাজনীতিতে শব্দই হল ব্রহ্ম। একবার তা মুখ থেকে বেরিয়ে গেলে, পরে ম্যানেজ করা মুশকিল। দেখা যাক, এর পর মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী ব্যাখ্যা দেন!

```