Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমডাঙার পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার ১, পুলিশ খুঁজছে আরও দু'জনকে! হত্যার কারণ ঘিরে রহস্য

ধৃতের নাম আনোয়ার হোসেন। পুলিশ সূত্রে খবর, রূপচাঁদ মণ্ডলের পূর্ব পরিচিত ছিল সে। কী কারণে রূপচাঁদকে খুন করল, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। 

আমডাঙার পঞ্চায়েত প্রধান খুনে গ্রেফতার ১, পুলিশ খুঁজছে আরও দু'জনকে! হত্যার কারণ ঘিরে রহস্য

শেষ আপডেট: 17 November 2023 11:35

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আমডাঙার পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুনের ঘটনায় তিনজনের নাম জড়িয়েছে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই একজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আনোয়ার হোসেন। পুলিশ সূত্রে খবর, রূপচাঁদ মণ্ডলের পূর্ব পরিচিত ছিল সে। কী কারণে রূপচাঁদকে খুন করল, সেটাই খতিয়ে দেখছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আমডাঙা থানার কামদেবপুর হাটে গিয়েছিলেন রূপচাঁদ। প্রায় পতিদিনই সেই হাটে যান তিনি। তবে অন্যান্য দিন তাঁর সঙ্গে কেউ না কেউ থাকেন। কিন্তু বৃহস্পতিবার তিনি নিজে একাই গাড়ি চালিয়ে হাটে যান। ফেরার সময় গাড়িতে ওঠার সময় তিনজন দুষ্কৃতী এসে রূপচাঁদকে ঘিরে ধরেন। তারপরই তাঁকে লক্ষ্য করে বোমা মারতে শুরু করে। বাঁচতে গাড়ির নীচে লুকানোর চেষ্টা করেন রূপচাঁদ। কিন্তু শেষরক্ষা হয়নি। বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি।

স্থানীয়রাই আমডাঙার পঞ্চায়েত প্রধানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থাতেই রাতে মৃত্যু হয় রূপচাঁদের। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে আমডাঙা। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ ঘটনার তদন্তে নেমে একাধিক প্রশ্নের সামনে পড়ে। 

এই হামলার ঘটনায় তিনজন জড়িত আছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের মধ্যে আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি বোদাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে খবর। বাকি দু'জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃতকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। যদিও এই ব্যাপারে পুলিশ এখনও কোনও প্রমাণ পায়নি।

ঘটনার পরই গতকাল রাতেই হাসপাতালে পৌঁছন বারাকপুরের সাংসদ অর্জুন সিং ও আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে বিধায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এমন কোনও ব্যাপার নেই। 

শুক্রবার সকাল থেকেই থমথমে পরিবেশ আমডাঙার। খোলেনি কামদেবপুর হাটও। মানুষের আনাগোনাও কম। সকলের মুখেই আতঙ্কের ছাপ। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। টহল দিচ্ছে তারা। 


```