Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অ্যাম্বুলেন্সের দেখা নেই, আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে বুলডোজার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ ব্যক্তিকে এর আগে ভ্যানে কিংবা ঠেলাগাড়ি করে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি বহুবার দেখেছে দেশবাসী। তবে অ্যাম্বুলেন্সের (ambulance) অভাবে কোনও আহত ব্যক্তিকে বুলডোজারে (bulldozer) চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য আজ

অ্যাম্বুলেন্সের দেখা নেই, আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে বুলডোজার, দেখুন ভিডিও

শেষ আপডেট: 13 September 2022 15:57

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ ব্যক্তিকে এর আগে ভ্যানে কিংবা ঠেলাগাড়ি করে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি বহুবার দেখেছে দেশবাসী। তবে অ্যাম্বুলেন্সের (ambulance) অভাবে কোনও আহত ব্যক্তিকে বুলডোজারে (bulldozer) চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য আজ প্রথম দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে একেবারে হতবাক গোটা দেশ। জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। আর এই ভিডিওটির মধ্যে দিয়েই আরও একবার প্রকাশ্যে এসেছে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা।

সেখানে দেখা যাচ্ছে পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বুলডোজারে করে। এর আগেও বহুবার মধ্যপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিজেপি শাসিত এই রাজ্যের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স না মেলায় আনাজ বিক্রির ঠেলাগাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন স্বামী। তারও এক অসুস্থ বৃদ্ধকেও একইভাবে ঠেলাগাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছিল।

ভোপালে নার্সারির পড়ুয়াকে ধর্ষণ করল স্কুলের বাস চালক, সাক্ষী মহিলা হেল্পার! গ্রেফতার দুজনেই

এই ধরনের ঘটনাগুলোর পরেও যে মধ্যপ্রদেশ সরকারের বিন্দুমাত্র টনক নড়েনি, আজ ফের তারই প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, আজ আহত হওয়া সেই ব্যক্তির নাম মহেশ বর্মণ। বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনার ঘটার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সকে ফোন করে জানানো হয়। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও দুর্ঘটনাস্থলে পৌঁছয়নি কোনও অ্যাম্বুলেন্স। শেষে একপ্রকার বাধ্য হয়ে পুষ্পেন্দ্র বিশ্বকর্মা নামক এক বুলডোজার চালক সেই আহত ব্যক্তিকে বুলডোজারে করে হাসপাতালে ছোটেন।

দেখুন ভিডিও:

https://twitter.com/Anurag_Dwary/status/1569594918833917953?s=20&t=hbBLsklATaER_dMrVBe2FQ

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই তুমুল গতিতে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে কেউ কেউ যেমন মুণ্ডপাত করেছেন শিবরাজ সিং চৌহান সরকারের, ঠিক তেমনই অনেকেই সেই বুলডোজার চালকের মানবিকতায় মুগ্ধ হয়েছেন। অন্যদিকে জানা গেছে, সেই আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


```