Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মুমূর্ষু রোগী নিয়ে যানজটে অ্যাম্বুল্যান্স, মঞ্চে পুজোর উদ্বোধনে মন্ত্রী উদয়ন

ঘটনার প্রতিবাদে রাতে ধূপগুড়ি মসজিদ মোড়ে রাস্তা অবরোধও করেন যাত্রীদের একাংশও।

মুমূর্ষু রোগী নিয়ে যানজটে অ্যাম্বুল্যান্স, মঞ্চে পুজোর উদ্বোধনে মন্ত্রী উদয়ন

শেষ আপডেট: 11 November 2023 10:48

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ততম জাতীয় সড়কের একাংশ আটকে কালী পুজোর উদ্বোধন! তীব্র যানজটে অন্যান্য গাড়ির সঙ্গে আটকে গেল অ্যাম্বুলেন্সও। তাতে মুমূর্ষু রোগী। মঞ্চে হাজির রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারাও।

শুক্রবার সন্ধেয় এমনই ঘটনার সাক্ষী থাকল ধূপগুড়ির ব্যস্ততম রাস্তা ফালাকাটাগামী জাতীয় সড়ক। অভিযোগ, অভিযোগ, অনুরোধ উপরোধেও কাজ হয়নি। যানজটে টানা প্রায় আধ ঘণ্টা আটকে থাকতে হয় অ্যাম্বুলেন্সের মুমুর্ষ রোগীকেও। ঘটনার জেরে পরে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধও করে।

 শুক্রবার সন্ধের ওই ঘটনার রেশ শনিবার সকালেও অব্যাহত। পরিস্থিতির জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। তাঁরা বলছেন, “অ্যাম্বুলেন্সে মুমুর্ষ রোগী রয়েছে, একথা জানার পরও রাস্তা যানজট মুক্ত করতে স্থানীয় পুলিশ কোনও উদ্যোগ নেয়নি। উল্টে মন্ত্রী এবং জেলা পুলিশ প্রশাসনের কর্তারা মঞ্চে ওঠার পর পুলিশই রাস্তায় নো-এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয়।”

শুধু মন্ত্রী নয়, অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন জেলার পুলিশ সুপার, ডিএসপি ট্রাফিক, জলপাইগুড়ির ডিএসপি ক্রাইম সহ উচ্চপদস্থ কর্তারাও। মঞ্চে ছিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ও।

ঘটনার প্রতিবাদে রাতে ধূপগুড়ি মসজিদ মোড়ে রাস্তা অবরোধও করেন যাত্রীদের একাংশও। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে জলপাইগুড়ির জেলাশাসক শামা পার্ভিন বলেন, “বিষয়টি আমার জানা নেই।” তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে মন্ত্রীর উপস্থিতিতে ঘটে যাওয়ায় ঘটনাকে ঘিরে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তাঁদের কথায়. এমনটা না হলেই ভাল হত।


```