
শেষ আপডেট: 28 May 2023 16:16
দ্য ওয়াল ব্যুরো: এর আগেও তিনি অবসর নিয়েছিলেন। সেবার রাগে ও অভিমানে, এবার আম্বাতি রায়াডু (Ambati Rayudu) অবসর নিয়ে নিলেন স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে।
রবিবার আইপিএল ফাইনালের (IPL Final) আগেই নিজের সিদান্তের কথা জানিয়ে দেন দলের অধিনায়ক এমএস ধোনিকে। তারপরেই ঘোষণা করে দেন এই তারকা।
রায়াডু ২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। এই ফ্র্যাঞ্চাইজির দু'টি শিরোপা জয়ী দলের সদস্যও ছিলেন। রায়াডু কেরিয়ার শুরু করেন মুম্বই দলের হয়ে।
এদিন রায়াডু নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘দু'টি বড় দল মুম্বই ও চেন্নাই, ২০৪টি ম্যাচ, ১৪ মরশুম, ১১টি প্লে অফের ম্যাচ, ৮টি ফাইনাল, ৫টি ট্রফি। আশা করি আজ রাতেই হবে ষষ্ঠতম। আমার কাছে দারুণ এক যাত্রা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতের ফাইনাল ম্যাচই হবে আইপিএলে আমার শেষ খেলা। আমি সত্যিই এই অসাধারণ টুর্নামেন্টে উপভোগ করেছি। সবাইকে ধন্যবাদ। নো ইউ টার্ন।’
রবিবার ফাইনাল খেলা বৃষ্টিতে ধুয়ে গেলে চ্যাম্পিয়ন কে
এর আগে অবসর ভেঙে ফিরেছিলেন, সেই কথা ভেবেই শেষ কথাটি বলেছেন এই তারকা। তবে রায়াডুকে চেন্নাই দলের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে। ধোনি এসেও শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন বহুদিনের সতীর্থকে।