Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাদাখ সংঘাতের আবহেই বায়ুসেনায় যোগ দিল পাঁচ ফরাসি রাফাল, শক্তি আরও বাড়ল ভারতের

দ্য ওয়াল ব্যুরো: চিন-ভারত সীমান্তে উত্তেজনা চরমে। তারই মধ্যে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল পাঁচ রাফাল যুদ্ধবিমান। গত ২৯ জুলাই ফ্রান্স থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মাটি ছুঁয়েছিল পাঁচ যুদ্ধবিমান। এতদিন আম্বালা এয়ারবেসেই রাখ

লাদাখ সংঘাতের আবহেই বায়ুসেনায় যোগ দিল পাঁচ ফরাসি রাফাল, শক্তি আরও বাড়ল ভারতের

শেষ আপডেট: 9 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিন-ভারত সীমান্তে উত্তেজনা চরমে। তারই মধ্যে ভারতীয় বায়ুসেনার অন্তর্ভুক্ত হল পাঁচ রাফাল যুদ্ধবিমান। গত ২৯ জুলাই ফ্রান্স থেকে সাত হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মাটি ছুঁয়েছিল পাঁচ যুদ্ধবিমান। এতদিন আম্বালা এয়ারবেসেই রাখা হয়েছিল ফাইটারজেটগুলিকে। আজ, প্রথা মেনে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার ১৭ নম্বর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হল রাফালকে। মস্কো থেকে ফিরে আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেনফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদোরিয়া এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার।  ভারতে ফরাসি রাষ্ট্রদূত এমানুয়েল লেনায়েন ও ফরাসি এয়ার জেনারেল এরিক অটলে এবং দাসো অ্যাভিয়েশনের প্রতিনিধিরাও ছিলেন। https://twitter.com/rajnathsingh/status/1303951190535761920 বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, সবরকম প্রথা মেনে সর্বধর্ম আরাধনার পরেই রাফাল ফাইটার জেটগুলিকে স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিনের এয়ার শো-তে রাফালের সঙ্গেই অংশ নিয়েছিল সুখোই-৩০এমকেআই, তেজস, জাগুয়ার যুদ্ধবিমানও। ছিল ধ্রুব হ্যাল কপ্টার। https://twitter.com/rajnathsingh/status/1303951190535761920 প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “ভারতীয় বাহিনীতে রাফালের অন্তর্ভুক্তিকরণ বিশেষ মাত্রা যোগ করবে। বিশেষত দেশের সার্বভৌমত্বকে যারা চ্যালেঞ্জ ছুঁড়েছে তাদের জন্য রাফাল যোগ্য জবাব।” রাজনাথ বলেন, সীমান্তে যেভাবে উত্তাপ বাড়ছে তাতে নিরাপত্তার জন্য রাফালের মতো যুদ্ধবিমান প্রয়োজন। বিশেষত সীমান্তের পাহাড়ি এলাকায় প্রতিরক্ষার জন্য রাফালের মতো শক্তিশালী ফাইটার জেট ভারতের শক্তি আরও বাড়াবে। https://twitter.com/rajnathsingh/status/1303950583850610688 গত ২৯ জুলাই ফ্রান্স থেকে ভারতে পৌঁছয় পাঁচ রাফাল যুদ্ধবিমান। এতদিন আম্বালা এয়ারবেসেই প্রস্তুতি চালাচ্ছিল রাফাল। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, এই পাঁচ রাফালকেই পাঠানো হবে লাদাখ সীমান্তে। এখন হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় সেই প্রস্তুতি চালাছে যুদ্ধবিমানগুলি। রাতের বেলা পাহাড়ি এলাকায় নজরদারি চালানোর প্রস্তুতি নিচ্ছেন পাইলটরা। প্রয়োজন হলে কীভাবে মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও এয়ার-টু-গ্রাউন্ড স্কাল্প মিসাইলের পরীক্ষা করা হচ্ছে। ১৫৯৭ কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণরেখা জুড়ে রাতের বেলা কড়া পাহাড়া দেবে রাফাল। মিসাইল-যুক্ত হয়েই টহলদারি চালাবে যুদ্ধবিমান। https://twitter.com/IAF_MCC/status/1303942259478376448 চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত আগেই বলেছিলেন, রাফাল ভারতীয় বায়ুসেনার জন্য ‘গেম চেঞ্জার’হবে। চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে রাফালের মতো মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফ্ট হাতে পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। রাফালের মতো ওমনিরোল এয়ারক্রাফ্ট  এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলবে। পাকিস্তানের এফ-১৬, জেএফ-২০ ফাইটার জেট ও চিনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ এয়ারক্রাফ্ট চেংড়ু জে-২০-র মুখোমুখি মোকাবিলা করার মতো ক্ষমতা আছে রাফালের। ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। এর মধ্যে পাঁচটি এখন ভারতের মাটিতে। আরও যে পাঁচটি রাফাল আসছে ভারতের হাতে সেগুলি থেকে মেটিওর ও স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে। দক্ষিণ এশিয়ার যুদ্ধবিমানগুলির মধ্যে রাফাল অন্যতম। ১০ টন ওজনের রাফালের রেঞ্জ ৩৭০০ কিলোমিটার। এর ১৪টি হার্ড পয়েন্ট রয়েছে। তার মধ্যে পাঁচটি ভারী ট্যাঙ্ক ও যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে। সাড়ে নয় টনের বেশি ওজন বইতে পারে রাফাল। শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে পারে রাফাল। এই ফাইটার জেটের সবচেয়ে বড় শক্তি হল এর ওয়েপন সিস্টেম ও রাডার। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ এমনকি পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। রাফালকে আরও শক্তিশালী করার জন্য ‘মেটিওর’ এবং ‘স্কাল্প’ নামে দুটি মিসাইল যোগ করেছে দাসো অ্যাভিয়েশন। মেটিওর ও স্কাল্প মিসাইল বানিয়ছে ইউরোপিয়ান অস্ত্র নির্মাতা সংস্থা এমবিডিএ। মেটিওর হল বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ (বিভিআর) এয়ার-টু-এয়ার মিসাইল। ওজন ১৯০ কিলোগ্রাম।  প্রায় ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত টার্গেট করতে পারে। প্রতিটি মেটিওর মিসাইলের দাম ২০ কোটি টাকা। ‘স্কাল্প’  হল লো-অবজার্ভর ক্রুজ মিসাইল। দৈর্ঘ্যে ৫.১ মিটার এবং ওজন প্রায় ১৩০০ কিলোগ্রাম। ৬০০ কিলোমিটার পাল্লা অবধি লক্ষ্যে টার্গেট করতে পারে এই মিসাইল। আকাশ থেকে ভূমিতে ছোড়া যায় এই মিসাইল। রাফালে রয়েছে আরবিই২ অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড রাডার। যে কোনও পরিস্থিতিতে ও আবহাওয়ার অবস্থায় শত্রুপক্ষের এয়ারক্রাফ্টের খোঁজ দিতে পারে। একসঙ্গে অনেকগুলো টার্গেটে নজর রাখতে পারে এই রাডার। তাছাড়াও রাফালে রয়েছে ‘ফ্রন্ট সেক্টর অপট্রনিক্স’ (FSO) সিস্টেম। স্পেকট্রা-ইনটিগ্রেটেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট যা বহু দূর অবধি লক্ষ্য টার্গেট করতে পারে। যে কোনও ইনফ্রারেড, ইলেকট্রোম্যাগনেটিক বা লেসার গাইডেড মিসাইলের অবস্থানও বুঝতে পারে।

```