
শেষ আপডেট: 15 November 2022 06:28
দ্য ওয়াল ব্যুরো: টুইটার, ফেসবুকের পর এবার অ্যামাজনও হাঁটতে চলেছে গণছাঁটাইয়ের পথে (Amazon Plans To Lay Off)! এক মার্কিন এক রিপোর্টে দাবি করা হয়েছে, মন্দায় চলছে অ্যামাজন। তাই এবার প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে সংস্থা। এই সপ্তাহ থেকেই শুরু হবে ছাঁটাই!
গত ৯ নভেম্বর একসঙ্গে ১১ হাজার কর্মীকে ফেসবুক থেকে ছেঁটে ফেলেছিলেন মার্ক জুকারবার্গ। অ্যামাজনও সেই পথেই হাঁটবে। যা এই সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় গণছাঁটাই হতে চলেছে।
বিশ্বজুড়ে এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীর সংখ্যা লাখ ১৬। আর এক সংবাদসংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি একটি মাসিক রিভিউ করেছে অ্যামাজন। সেখানে দেখা গেছে এমনকিছু ইউনিট আছে যা একেবারেই লাভজনক নয়। তাই সেইসব ইউনিট থেকে কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চাইছে অ্যামাজন।
ওই রিপোর্টে আরও উঠে এসেছে যে, বিশ্বের অন্যতম বড় ই-কর্মাস জায়েন্ট এবার তাদের ডিভাইস অ্যালেক্সার ব্যবসার দিকে মনোনিবেশ করতে চাইছে। সেইদিক বিচার করতে গিয়ে খরচ কমানোর বিষয়টি উঠে আসে।
টুইটারের দায়িত্ব নেওয়ার পরেই প্রথম গণছাঁটাইয়ের পথে হেঁটেছিলেন ইলন মাস্ক। দিন কয়েক বাদেই ফেসবুকের প্রায় ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করেন জুকারবার্গ। তবে অ্যামাজন সেই পরিমাণ ছাঁটাই না করলেও একটি বড় অংশ বাদ যাচ্ছে সংস্থা থেকে, তা একপ্রকার নিশ্চিত বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে।
কর্নাটক মঠের ধর্ষণকাণ্ড: ধর্মগুরুর সামনে অনুরোধ করেও রেহাই মেলেনি, দাবি নির্যাতিতাদের