Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অ্যামাজনে কেনাকাটার কাজ করা যাবে বাংলা, মারাঠিতেও, থাকছে আরও নতুন ফিচার

দ্য ওয়াল ব্যুরো: ইংরেজিতে লেখা, বুঝতে না পেরে অনেকের মধ্যেই অনলাইনে কেনাকাটায় অনীহা দেখা যায়। ভাষার এই বন্ধকতায় আটকে যায় অনেক ব্যবসাও। হতাশ ক্রেতাদেরও ছুটতে হয় দোকানে। সেই অসুবিধার কথা মাথায় রেখেই ইংরেজি ভাষার পাশাপাশি শপিং অ্যাপে আঞ্চলিক ভ

অ্যামাজনে কেনাকাটার কাজ করা যাবে বাংলা, মারাঠিতেও, থাকছে আরও নতুন ফিচার

শেষ আপডেট: 20 September 2021 11:05

দ্য ওয়াল ব্যুরো: ইংরেজিতে লেখা, বুঝতে না পেরে অনেকের মধ্যেই অনলাইনে কেনাকাটায় অনীহা দেখা যায়। ভাষার এই বন্ধকতায় আটকে যায় অনেক ব্যবসাও। হতাশ ক্রেতাদেরও ছুটতে হয় দোকানে। সেই অসুবিধার কথা মাথায় রেখেই ইংরেজি ভাষার পাশাপাশি শপিং অ্যাপে আঞ্চলিক ভাষার ওপর জোর দেওয়া শুরু হয়। ইতিমধ্যেই পাঁচটি আঞ্চলিক ভাষায় কেনাকাটার সুবিধা এনেছে অ্যামাজন (Amazon)। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও দুটি নাম। আঞ্চলিক ভাষার ওপর জোর দিয়েই ব্যবসা বেড়েছে অ্যামাজনের। সেই সাফল্যের ওপর ভিত্তি করেই অ্যামাজনের নতুন সংস্করণে যুক্ত হচ্ছে আরও নতুন দুটি ভাষা। তালিকায় আছে বাংলা ও মারাঠি। এই দুই ভাষাভাষীর মানুষদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে অ্যামাজন, বলে দাবি সংস্থার। এর আগে, ইংরেজির পাশাপাশি হিন্দি, কানাড়া, মালালয়ম, তামিল, তেলেগু এই পাঁচটি ভাষার সুবিধা পেতেন অ্যামাজন ই-কমার্স ব্যবহারকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হল আরও দুই আঞ্চলিক ভাষা। সঙ্গে হিন্দিতে ভয়েস সার্চের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা, সোমবার সংস্থার তরফে এমনই জানানো হয়। আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসছে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ, জানুন কী থাকছে? সামনেই অ্যামাজনের বিগ বিলিয়ন ডে আসছে। পাশাপাশি আছে বাঙালিদের দুর্গাপুজোর মতো বড় উৎসব। কেনাকাটার এই মরশুমে অ্যামাজনের এই নতুন সংস্করণ নিঃসন্দেহে ব্যবসা বাড়াবে বলে মনে করছে সংস্থা। অ্যামাজন ইন্ডিয়ার পক্ষ থেকে কিশোর থাটা জানান, অ্যামাজনের সঙ্গে আঞ্চলিক ভাষায় সংযুক্ত করণের ফলে ২০২১ সালে প্রায় ৫ মিলিয়ন নতুন ক্রেতা বেড়েছে সংস্থার। তাঁর কথায়, "আমাদের প্রাথমিক লক্ষ্যই ছিল ভারতের প্রতিটি মানুষের কাছে অ্যামাজনকে পৌঁছে দেওয়া। তাঁরা যেমন চায় তেমনভাবে সাজাতে।" তিনি আরও বলেন, "অ্যামাজনে ইংরেজি ডিফল্ট থাকায় বহু ক্রেতা সাইটে কম আসত। আঞ্চলিক ভাষার সুবিধা আসার পর থেকেই ভারতীয়দের মধ্যে অ্যামাজনের জনপ্রিয়তা বেড়েছে বহুলাংশে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ভাষাকে ডিফল্ট করে রাখতে পারেন।" অ্যামাজনের অ্যাপ বা সাইটে গিয়ে 'কান্ট্রি ও ল্যাঙ্গুয়েজ' বিকল্প থেকে ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। পাশাপাশি, বাংলা ও মারাঠি ভাষার সুবিধা আনার পাশাপাশি হিন্দি ভাষায় 'ভয়েস সার্চ' করার সুবিধাও থাকছে অ্যামাজনের নতুন সংস্করণে। ফলে এখন থেকে সবাই ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই 'ভয়েস সার্চ' করতে পারবেন। এমনকি ভয়েসের মাধ্যমে তাঁর অর্ডারের বর্তমান স্থিতিও জানতে পারবেন ক্রেতাররা। পরবর্তীকালে আরও কয়েকটি আঞ্চলিক ভাষা নিয়ে আসার ভাবনা আছে অ্যামাজনের। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```