Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী আমেরিকা ছাড়তেই গুগল-মাইক্রোসফ্ট-অ্যামাজনের ঘোষণা! ভারতে বড় বিনিয়োগ

দ্য ওয়াল ব্যুরো: ভারতে টেক মার্কেটকে উন্নত করার কথা বারবারই বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরে গিয়েও একই কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। মোদী এখন আমেরিকা ছেড়ে মমির দেশ মিশরে পা রেখেছেন। আর মোদী যেতে যা যেতেই ভারতের জন্য

মোদী আমেরিকা ছাড়তেই গুগল-মাইক্রোসফ্ট-অ্যামাজনের ঘোষণা! ভারতে বড় বিনিয়োগ

শেষ আপডেট: 24 June 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো: ভারতে টেক মার্কেটকে উন্নত করার কথা বারবারই বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সফরে গিয়েও একই কথা শোনা গিয়েছিল তাঁর গলায়। মোদী এখন আমেরিকা ছেড়ে মমির দেশ মিশরে পা রেখেছেন। আর মোদী যেতে যা যেতেই ভারতের জন্য বড় ঘোষণা করল অ্যামাজন, গুগল, মাইক্রোসফ্টের মতো মার্কিন টেক জায়ান্টগুলি।

কী কী ঘোষণা করা হয়েছে?

প্রথমেই আসা যাক অ্যামজনের কথায়। আগামী ৭ বছরে তারা ভারতে ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। যা ভারতে টেক জগতে বড়সড় পরিবর্তন ঘটাতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

শুধু অ্যামাজন নয়, গুগলও ভারতে বড় প্রজেক্ট শুরু করার কথা ঘোষণা করেছে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, ভারতের ডিজিটাল খাতে ১০ বিলিয়ান মার্কিন ডলার বরাদ্দ করেছে তারা। এবার গুজরাতে গ্লোবাল ফিনটেক অপারেশন সেন্টার খোলা হবে।

পিছিয়ে থাকছে না মাইক্রোসফ্টও। মোদীর সঙ্গে বৈঠকে প্রযুক্তির শক্তি বিষয়টি উঠে এসে বলে জানান সংস্থার চেয়ারম্যান সত্য নাদেলা। ভারতের প্রযুক্তির উন্নতির জন্য আরও অনেক প্রজেক্ট আনতে চলেছে মাইক্রোসফ্ট। তারমধ্যে অবশ্যই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রসার। এছাড়াও মার্কিন সফরে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গেও আলোচনা হয়েছে মোদীর।

মহাকাশে মহাজোট ভারত-আমেরিকার, নাসার সঙ্গে চাঁদে যাবে ইসরো


```