Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আশ্চর্য ঘটনা, কথা বলছে তিন হাজার বছরের পুরোনো পুরোহিতের মমি

দ্য ওয়াল ব্যুরো: মিশরের তিন হাজার বছরের মমিকে কথা বলতে দেখে চমকে গেছেন আপামর জনসাধারণ। কীভাবে সম্ভব এটা? এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন একদল বিজ্ঞানী। তাঁরাই আসলে মমির গলার স্বর নকল করে শুনিয়েছিলেন সকলকে। বৃহস্পতিবার একটি সায়েন্স জার্নালে

আশ্চর্য ঘটনা, কথা বলছে তিন হাজার বছরের পুরোনো পুরোহিতের মমি

শেষ আপডেট: 12 November 2020 11:40

দ্য ওয়াল ব্যুরো: মিশরের তিন হাজার বছরের মমিকে কথা বলতে দেখে চমকে গেছেন আপামর জনসাধারণ। কীভাবে সম্ভব এটা? এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন একদল বিজ্ঞানী। তাঁরাই আসলে মমির গলার স্বর নকল করে শুনিয়েছিলেন সকলকে। বৃহস্পতিবার একটি সায়েন্স জার্নালে এই তথ্য প্রকাশিত হয়। বহু চেষ্টার পর বিজ্ঞানীরা এই প্রথমবার একটি মমির গলার স্বর পুনর্গঠন করতে পেরেছেন বলে দাবি জানিয়েছেন লেখক। মেডিকেল স্ক্যানার, থ্রিডি প্রিন্টিং, ইলেকট্রনিক লার্নিক্সের মতো বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ঐ মমির গলার স্বর তাঁরা পুনর্গঠন করতে পেরেছেন বলে দাবি জানিয়েছেন বিজ্ঞানিরা। মমিটি মিশরের এক পুরোহিতের। যাঁর দেহ নিয়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তাঁরাই জানিয়েছেন এত বছরের পুরোনো দেহ বলেই গলার স্বর তার স্বাভাবিকতা বদলে ভূতুড়ে শব্দের মতো শোনাচ্ছে।‌ এ প্রসঙ্গে লন্ডনের রয়্যাল হলোওয়ে কলেজের লেকচারার ডেভিড এম হওয়ার্ড বলেন,"বর্তমানে মমিটির শারীরিক পরিস্থিতির উপর ভিত্তি করেই গলার স্বর পুনর্গঠন করা হয়েছে। মমিটির জিভের অবস্থা এতটাই ক্ষত-বিক্ষত যে এর চেয়ে ভাল শব্দ বের করা সম্ভব ছিল না। পুরো বাক্য বা শব্দ কোনওটাই স্পষ্টভাবে বের করা সম্ভব হয়নি এখনও। অডিও আউটপুটটি তৈরি করতে আমাদের বেশ‌ খাটতে হয়েছে। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে একদিন পুরো কথাটাই স্পষ্টভাবে শোনা যায় তার লক্ষ্যে।" জার্মানির ইউয়ারজবার্গ ইউনিভার্সিটি হসপিটালের চোখ, নাক, গলার রোগ বিশেষজ্ঞ রুডোলফ হ্যাজেন, যিনি মানুষের পঞ্জরাস্থির গবেষকও, তিনি এই ঘটনায় সংশয় প্রকাশ করেছেন। বুকের পাঁজর না থাকলে কথা কীভাবে বেরোবে এই নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এখানেই শেষ নয়। এই সমীক্ষায় যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন তাঁরা ভবিষ্যতে আরও এই পরীক্ষা চালিয়ে যাবেন। এই ধরণের পরীক্ষানিরীক্ষার মধ্যে দিয়ে পুরোনো দিনের ঘটনা সম্পর্কে নতুনকরে আগ্রহ তৈরি হবে মানুষের মধ্যে। ইতিহাস সম্পর্কে  আগ্রহ তৈরি হবে। মিশরের প্রাচীন মন্দির সম্পর্কেও নতুন করে নানা তথ্য জানা যাবে। সব দিক থেকেই এটি একটি অবিস্মরণীয় ঘটনা, এর ফলে মমি সংক্রান্ত গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা।

```