Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SIR: অমর্ত্য সেনকে হাজিরা দিতে হবে না, বিএলওই ঠিক করবেন নোবেলজয়ীর নাম বিভ্রাট

বিএলওই (BLO) ঠিক করবেন অমর্ত্য সেনের (Amartya Sen) নাম বিভ্রাট। হাজিরা দিতে হবে না নোবেলজয়ী অর্থনীতিবিদকে (Nobel Prize Winner)। 

SIR: অমর্ত্য সেনকে হাজিরা দিতে হবে না, বিএলওই ঠিক করবেন নোবেলজয়ীর নাম বিভ্রাট

অমর্ত্য সেন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 20:16

দ্য ওয়াল ব্যুরো: বিএলওই (BLO) ঠিক করবেন অমর্ত্য সেনের (Amartya Sen) নাম বিভ্রাট। হাজিরা দিতে হবে না নোবেলজয়ী অর্থনীতিবিদকে (Nobel Prize Winner)। কমিশন সূত্রে খবর, অমর্ত্যবাবুর নামের বানান ভুল থাকায়, শুনানির নোটিস গিয়েছিল তাঁর কাছে (SIR West Bengal)। নামের বানান ভুল থাকায় কম্পিউটারে মিস ম্যাচ হয়। সে ক্ষেত্রে কম্পিউটার জেনারেটেড নোটিস (SIR Notice) যায় তাঁর কাছে। কমিশনের কাছে খবর পৌঁছতেই দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে এই মুহূর্তে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর শুনানি পর্ব চলছে। এনুমারেশন ফর্মে সামান্য গরমিল ধরা পড়লেই সংশ্লিষ্ট নাগরিকদের শুনানিকেন্দ্রে হাজিরা দিতে হচ্ছে এবং উপযুক্ত নথি পেশ করে নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। সেই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি জায়গা করে নিয়েছেন পরিচিত মুখেরাও।

সোমবারই জানা যায়, তৃণমূলের তারকা সাংসদ দেব এবং বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির কাছে এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছে। এর পর মঙ্গলবার রামপুরহাটে জনসভা থেকে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কাছেও শুনানির নোটিস পাঠানো হয়েছে। অভিষেকের প্রশ্ন, ‘‘দেশের জন্য নোবেল পুরস্কার এনে দেওয়া একজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও যদি এ ভাবে হেনস্থা করা হয়, তা হলে আর কাকে ছাড়া হচ্ছে?’’

অভিষেকের অভিযোগ, টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব, দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামির মতো ব্যক্তিত্বদের নোটিস পাঠানো নিছক কাকতালীয় নয়। তাঁর কথায়, ‘‘এগুলো কি পরিকল্পিত ষড়যন্ত্র নয়?’’ সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। বলেন, যাঁরা এই প্রক্রিয়ার আড়ালে এমন কাজ করছেন, তাঁদের ভোটে পরাস্ত করেই জবাব দিতে হবে।

গত বছর বিহারে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীনও তিনি এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তখন অমর্ত্য সেন মন্তব্য করেন, যদি ভোটার তালিকা থেকে কিছু মানুষকে বাদ দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়, তা হলে তার পরিণতি হতে পারে অত্যন্ত বিপজ্জনক।

শান্তিনিকেতনের ভূমিপুত্র এই অর্থনীতিবিদ বছরের বড় অংশ বিদেশে কাটালেও তিনি ভারতের নাগরিক হিসেবেই বসবাস করেন এবং নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করেন। নবতিপর অমর্ত্য সেন বামপন্থী ভাবনাচিন্তার সঙ্গে যুক্ত এবং দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত স্পষ্ট ভাষায় প্রকাশ করে থাকেন।


```