Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অমরনাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা হল, কবে থেকে শুরু? আবেদনই বা কখন করবেন

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের জোশীমঠ বিপর্যয়ের পর ফের নতুন করে অমরনাথ যাত্রার (Amarnath Yatra) দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের অমরনাথ যাত্রা, যা চলবে ৩১ অগস্ট পর্যন্ত। তীর্থযাত্রার (Pilgrimage) জন্য আবেদন শুরু

অমরনাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা হল, কবে থেকে শুরু? আবেদনই বা কখন করবেন

শেষ আপডেট: 14 April 2023 18:12

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের জোশীমঠ বিপর্যয়ের পর ফের নতুন করে অমরনাথ যাত্রার (Amarnath Yatra) দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই বছরের অমরনাথ যাত্রা, যা চলবে ৩১ অগস্ট পর্যন্ত। তীর্থযাত্রার (Pilgrimage) জন্য আবেদন শুরু হবে ১৭ এপ্রিল, সোমবার থেকে।

৪৪তম মিটিংয়ে চলতি বছরের অমরনাথ যাত্রার সিদ্ধান্ত নিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB) যার শীর্ষে রয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

শুক্রবার তীর্থযাত্রার দিনক্ষণ ঘোষণা করে শ্রী মনোজ সিনহা জানিয়েছেন, পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় এবং তাঁরা নিরাপদে অমরনাথ যাত্রা করতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসন সব রকম ব্যবস্থা করছে।

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্ঝঞ্ঝাট তীর্থযাত্রাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রশাসনের তরফে তীর্থযাত্রী এবং সার্ভিস প্রোভাইডারদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য-ব্যবস্থা এবং অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হবে,' জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, তীর্থযাত্রা শুরুর আগেই টেলিকম পরিষেবা সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে।

'থাকা, খাওয়া, জল, বিদ্যুৎ, সুরক্ষা এবং অন্যান্য সমস্ত রকম বন্দোবস্ত করা হচ্ছে যাতে তীর্থযাত্রা মসৃণভাবে সমাপন করা যায়,' জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর।

অনন্তনাগ জেলার পহেলগাম এবং গ্যান্ডেরবাল জেলার বালতাল-দুটি জায়গা থেকেই একই সঙ্গে যাত্রা শুরু হবে। সকালে এবং সন্ধ্যায় মন্দিরে প্রার্থনার লাইভ টেলিকাস্টও করা হবে দর্শনার্থীদের জন্য, জানিয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড।

এছাড়াও তীর্থযাত্রার ব্যাপারে রিয়েল টাইম তথ্য, আবহাওয়া এবং রুট জানার জন্য এবং অনলাইনে পরিষেবা পাওয়ার জন্য একটি অ্যাপও তৈরি করা হয়েছে, যেটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে।

প্রসঙ্গত, জোশীমঠ বিপর্যয়ের পর চারধাম যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শুক্রবারের ঘোষণায় সেই আশঙ্কা যে অমূলক তা প্রমাণিত হল। তীর্থযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে এবং পুণ্যার্থীরা যাতে সুরক্ষিতভাবে যাত্রা সম্পূর্ণ করতে পারেন, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন।

তৃণমূল বিধায়ক সিবিআই জেরার মধ্যে মোবাইল ছুড়লেন পুকুরে, পাম্প লাগিয়ে জল তুলছে এজেন্সি


```