Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুরহান ওয়ানির মৃত্যুদিনে কাশ্মীরে বন্‌ধ, অমরনাথ যাত্রাও একদিন বন্ধ

দ্য ওয়াল ব্যুরো : ২০১৬ সালের ৮ জুলাই নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা যান হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানি। তারপরে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। বুরহানের মৃত্যুবার্ষিকীতে সোমবার কাশ্মীরে বন্‌ধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। অশা

বুরহান ওয়ানির মৃত্যুদিনে কাশ্মীরে বন্‌ধ, অমরনাথ যাত্রাও একদিন বন্ধ

শেষ আপডেট: 8 July 2019 09:04

দ্য ওয়াল ব্যুরো : ২০১৬ সালের ৮ জুলাই নিরাপত্তা রক্ষীদের গুলিতে মারা যান হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানি। তারপরে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। বুরহানের মৃত্যুবার্ষিকীতে সোমবার কাশ্মীরে বন্‌ধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। অশান্তির আশঙ্কায় আপাতত বন্ধ রাখা হয়েছে অমরনাথ যাত্রা। মঙ্গলবার ফের তীর্থযাত্রা শুরু হবে। দক্ষিণ কাশ্মীরে হিমালয়ের ৩৮৮০ ফুট উঁচুতে পবিত্র অমরনাথ তীর্থে প্রতি বছর যান হাজার হাজার পুণ্যার্থী। জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে খুব ভোরে তীর্থযাত্রীদের নিয়ে রওনা হয় কনভয়। এদিন কাশ্মীর উপত্যকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা করে কনভয় রওনা হতে দেওয়া হয়নি। বুরহান ওয়ানিকে বলা হত কাশ্মীরে জঙ্গিবাদের ‘পোস্টার বয়’। তিনি অনন্তনাগ জেলার কোকেরনাগে এনকাউন্টারে নিহত হন। পুলিশ জানিয়েছে, বুরহানের মৃত্যুবার্ষিকীতে একদিনের জন্য যাত্রা বন্ধ রাখা হয়েছে। এবছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ৩০ জুন। এখনও পর্যন্ত ৩৬ হাজার ৩০৯ জন ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা হয়েছেন। দু’টি পথে তাঁরা তীর্থস্থানে পৌঁছতে পারেন। একটি পথ গিয়েছে অনন্তনাগ জেলার পহেলগাঁও হয়ে। তার দৈর্ঘ্য ৩৬ কিলোমিটার। গান্দেরবাল জেলা থেকে বালতাল হয়েও যাওয়া যায়। সেই পথের দূরত্ব ১৪ কিলোমিটার। রবিবার রাত পর্যন্ত অমরনাথে পুজো দিয়েছেন কয়েক হাজার পুণ্যার্থী। এবার অমরনাথ যাত্রা শেষ হবে ১৫ অগাস্ট। ওই দিন রাখি বন্ধন উৎসব হবে।

```