Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমজানের সময় হিজাব পরতে দেওয়া হোক, আর্জি কর্নাটক হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো : প্রতি শুক্রবার ও রমজান মাসে শিক্ষায়তনে (Educational Institution) হিজাব (Hijab) পরার অনুমতি দেওয়া হোক। বৃহস্পতিবার এমনই আর্জি জমা পড়ল কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court)। বিচারপতিদের বেঞ্চ এই আবেদন শুনতে রাজি হয়েছে। হ

রমজানের সময় হিজাব পরতে দেওয়া হোক, আর্জি কর্নাটক হাইকোর্টে

শেষ আপডেট: 17 February 2022 12:13

দ্য ওয়াল ব্যুরো : প্রতি শুক্রবার ও রমজান মাসে শিক্ষায়তনে (Educational Institution) হিজাব (Hijab) পরার অনুমতি দেওয়া হোক। বৃহস্পতিবার এমনই আর্জি জমা পড়ল কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court)। বিচারপতিদের বেঞ্চ এই আবেদন শুনতে রাজি হয়েছে। হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন নির্দেশে শিক্ষায়তনে সবরকম ধর্মের চিহ্ন ধারণ করা নিষিদ্ধ করেছে। এর ফলে অনেক মুসলিম ছাত্রী স্কুল-কলেজে যেতে পারছেন না। তাঁদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। অনেকের বক্তব্য, ধর্মীয় স্বাধীনতার পাশাপাশি শিক্ষার অধিকারও মৌলিক অধিকার। এদিন আবেদনকারী বিনোদ কুলকার্নি হাইকোর্টে বলেন, “শুক্রবার দিনটি মুসলিমদের কাছে পবিত্র। সেই দিনটিতে অন্তত মুসলিম মেয়েদের হিজাব পরে স্কুল-কলেজে আসার অনুমতি দেওয়া হোক। শীঘ্রই আসছে রমজান মাস। ওই মাসেও মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষায়তনে আসার অনুমতি দেওয়া হোক।” কুলকার্নি বলেন, “হিজাব ছাত্রীদের ইউনিফর্মেরই অঙ্গ।” একইসঙ্গে তিনি বলেন, “হিজাব নিষিদ্ধ করা কোরান নিষিদ্ধ করারই শামিল।” প্রধান বিচারপতি রিতু রাজ আওয়াস্থি বলেন, আপনি একটু বাড়িয়ে বলছেন। হিজাব বিতর্কে হাইকোর্টে ফের শুনানি হবে শুক্রবার।

```