Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

শরিক দলে বিদ্রোহ, বিপদে পড়তে পারে হরিয়ানার বিজেপি জোট সরকার

দ্য ওয়াল ব্যুরো : শপিং মলের ভেতরে বিজেপির সঙ্গে আঁতাত হয়ে গেল। আমরা জানতেও পারিনি। এই বলে হরিয়ানায় পদত্যাগ করলেন বিজেপির জোট শরিক দুষ্ম্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির নেতা রামকুমার গৌতম। তিনি বুধবার ইস্তফা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি

শরিক দলে বিদ্রোহ, বিপদে পড়তে পারে হরিয়ানার বিজেপি জোট সরকার

শেষ আপডেট: 26 December 2019 07:54

দ্য ওয়াল ব্যুরো : শপিং মলের ভেতরে বিজেপির সঙ্গে আঁতাত হয়ে গেল। আমরা জানতেও পারিনি। এই বলে হরিয়ানায় পদত্যাগ করলেন বিজেপির জোট শরিক দুষ্ম্যন্ত চৌতালার দল জননায়ক জনতা পার্টির নেতা রামকুমার গৌতম। তিনি বুধবার ইস্তফা দিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী হিসাবে দুষ্মন্ত নিজে কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন। কিন্তু নিজের দলের বিধায়কদের কোনও পদ দেননি। ৭৩ বছর বয়সী রামকুমার গৌতম বলেন, "দুষ্মন্ত চৌতালার মনে রাখা উচিত, তিনি বিধায়কদের সাহায্যেই উপমুখ্যমন্ত্রী হতে পেরেছেন।" গত অক্টোবরে হরিয়ানায় বিধানসভা ভোট হয়। কোনও দলই গরিষ্ঠতা পায়নি। ভোটে দুষ্মন্ত চৌতালার দল বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমালোচনা করে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। রামকুমার গৌতমের দাবি, ভোটের পর যে তাঁদের দল বিজেপির সঙ্গে আঁতাত করতে চলেছে, তা বিধায়করাও জানতেন না। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা শুনেছি, অ্যামবিয়েন্স মলের ভেতরে বসে বিজেপির সঙ্গে জোট হয়েছিল। এভাবে জোট করায় আমরা মোটেই খুশি হইনি।" দুষ্মন্ত-র সমালোচনা করে তিনি বলেন, উপমুখ্যমন্ত্রী একাই সবকটি গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন। বাকি বিধায়করা তাহলে কী করবেন? মানুষ কি তাঁদেরও ভোট দিয়ে নির্বাচিত করেনি? তিনি বলছেন, বাকি বিধায়কদের কোন পদ দেওয়া যায়, তা তিন মাসের মধ্যে পরীক্ষা করে দেখবেন? প্রশ্ন হল, তিনি পরীক্ষা করার কে? রামকুমার গৌতমের দাবি, উপমুখ্যমন্ত্রী একা ১১ টি দফতর নিজের হাতে রেখেছেন। বাকি বিধায়কদের দেওয়া হয়েছে খুবই গুরুত্বহীন কয়েকটি দফতর। দুষ্মন্ত চৌতালা বলেন, তিনি মিডিয়া মারফৎ রামচন্দ্র গৌতমের পদত্যাগের কথা জানতে পেরেছেন। পরে তাঁর সঙ্গে কথা বলবেন।

```