
শেষ আপডেট: 19 July 2023 05:57
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে জন্ম নিয়েছে ২৬ বিরোধী দলের (26 opposition parties) জোট ‘ইন্ডিয়া’ (INDIA)। কয়েক ঘণ্টা পর টিভির প্রাইম টাইম শো’য়ে বিজেপি আক্রমণ শুরু করে এই ‘ইন্ডিয়া’র হিন্দি প্রতিশব্দ কী? পদ্ম নেতাদের বক্তব্য, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’ হল দেশের নাম। জোটের (alliance) ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)-র হিন্দি বা ভারতীয় প্রতিশব্দ ‘ভারত’ হতে পারে না। টিভি ডিবেটে কংগ্রেসের এক মুখপাত্র পদ্ম নেতাদের বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে পাল্টা বলেন, ‘অবান্তর প্রশ্ন তুললে আমরাও বলতে পারি, এনডিএ-র ‘এন’ কি ‘ন্যাশনাল’ নাকি ‘নাড্ডা’ (বিজেপি সভাপতি জেপি নাড্ডা)?
যৌথ সাংবাদিক বৈঠকে সনিয়া ছিলেন না। মল্লিকার্জুন খাড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধীরা সাংবাদিক বৈঠকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, সাহস থাকে তো বিজেপি ইন্ডিয়ার মোকাবিলা করুক।
কিন্তু সনিয়ার পরামর্শ সকলের মাথাতেই ঘুরপাক খেতে থাকে। রাতে রাহুল গান্ধী টুইট করেন, ‘ভারত জুড়েগা, ইন্ডিয়া জিতেগা।’ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেল মুহূর্তে সেই টুইট ছড়িয়ে দেয়। কংগ্রেস সূত্রের খবর, রাহুলের টুইটের অংশ থেকেই ট্যাগলাইন করা হবে ‘জিতেগা ভারত’। অর্থাৎ ইন্ডিয়া শব্দটির পাশেই থাকবে ভারত। ছোট করে থাকবে ‘জিতেগা ভারত’ কথাটি।
বিরোধীদের ইন্ডিয়া’র মোকাবিলায় গেরুয়া শিবির যে ‘ভারত’ শব্দটির ব্যবহার বাড়িয়ে দেবে মঙ্গলবার রাতে এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী যখন দিল্লির বেসরকারি হোটেলে ৩৮টি শরিক দলের নেতাদের সামনে ভাষণ দিচ্ছিলেন তখন টিভিতে বিজেপির মুখপাত্ররা বিরোধী জোটের ইন্ডিয়া নামকরণ নিয়ে প্রশ্ন তুলতে থাকেন স্বদেশিয়ানা অস্ত্রে। হিন্দিতে জোটের নাম কী, এই প্রশ্ন তুলতে থাকেন পদ্ম শিবিরের মুখপাত্রেরা।
হিমন্ত ‘ইন্ডিয়া’ সরালেন টুইটার বায়ো থেকে, ঔপনিবেশিক মানসিকতার ধুয়ো তুলে জুড়লেন ভারত