Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

অনাথ আশ্রমে শিশুর ধর্ম পরিচয় বদলের অভিযোগ, তদন্ত শুরু

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অনেক শিশু (children)। এমন পরিনতি হয়েছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের। এই শিশুদের রাখা হয় অনাথ আশ্রমে (orphanage)। অভিযোগ উঠেছে, একটি অনাথ আশ্রমে তিনটি শিশ

অনাথ আশ্রমে শিশুর ধর্ম পরিচয় বদলের অভিযোগ, তদন্ত শুরু

শেষ আপডেট: 13 November 2022 07:06

দ্য ওয়াল ব্যুরো: করোনা মহামারীর সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অনেক শিশু (children)। এমন পরিনতি হয়েছে বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের সন্তানদের। এই শিশুদের রাখা হয় অনাথ আশ্রমে (orphanage)।

অভিযোগ উঠেছে, একটি অনাথ আশ্রমে তিনটি শিশুর ধর্ম পরিচয় (religious identity) বদলে দেওয়া হয়েছে। হিন্দু তিন শিশুর পারিবারিক নাম বদলে মুসলিম নাম রাখার পর নতুন করে আধার কার্ড তৈরি করা হয়। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আশ্রমের পরিচালকের বিরুদ্ধে।

ঘটনাটি মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল (Bhopal) লাগোয়া মহসিন জেলার। অভিযোগ পেয়ে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শুরু করেছে রাজ্য সরকারও। বাজেয়াপ্ত করা হয়েছে আশ্রমের নথিপত্র।

পুলিশ জানিয়েছে, গওহরগঞ্জে সরকারি অনুদানপ্রাপ্ত শিশুসদনে ওই তিন শিশু থাকত। তাদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। বয়স ৪ থেকে ৮ বছরের মধ্যে। স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে অনাথ আশ্রমের অধিকর্তা হাসিন পারভেজ হিন্দু শিশুদের নাম পরিবর্তন মুসলিম নাম রাখেন। নতুন নামে ফের তাদের আধার কার্ড তৈরি করান। আধার কার্ডে শিশুদের বাবা-মায়ের নামের জায়গায় পারভেজ নিজের নাম লিখে দেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ম বদলে শিশুদের বিক্রির ছক কষছিল পারভেজ। সেই কারণেই সে শিশুদের বাবা-মায়ের জায়গায় নিজের নাম লিখে দেয়। যাতে নিঃসন্তান মুসলিম দম্পতির কাছে শিশুদের বিক্রি করতে সুবিধা হয়।

জিজ্ঞাসাবাদের মুখে পারভেজ দাবি করে, শিশুদের মুসলিম নাম দিয়েই আশ্রমে পাঠানো হয়েছিল। যদিও নথিপত্র খতিয়ে দেখে পাওয়া যায় ভিন্ন তথ্য। শিশুরাও তাদের বাবা-মায়ের দেওয়া নাম জানিয়েছে তদন্তকারীদের। একটি শিশুর পরিবারকে ইতিমধ্যে খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।

জানা গেছে, ২০২০-তে এই শিশুদের ভোপালের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ভোপাল ওয়েলফেয়ার কমিটি শিশুদের রাইসেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে হস্তান্তর করে। পরে অভিভাবকদের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের গওহরগঞ্জের গোদি শিশুগৃহে রাখা হয়। এর পরিচালনার দায়িত্বে রয়েছে নবজীবন সামাজিক সংস্থা নামে একটি সংগঠন।

মৌখিক অভিযোগের ভিত্তিতে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন প্রিয়াঙ্কা কানুনগো শিশু হোম পরিদর্শনে যান। এ সময় তিনি দেখতে পান শিশুদের পরিচয় পরিবর্তন করা হয়েছে। শিশুরা তাঁকে আরও জানায়, আগে তাদের নাম ভিন্ন ছিল। কিন্তু এখানে তাদের পরিচয় পরিবর্তন করা হয়েছে।

রাজীবের হত্যাকারীদের ক্ষমা, সনিয়াদের অনন্য নজির


```