Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কেশপুরে কপালে পিস্তল ঠেকিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, 'হামলা' কাঁথিতেও

দুটি ক্ষেত্রেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, ভোটের বাজার গরম করতে মিথ্যে অভিযোগ এনেছে বিজেপি।

কেশপুরে কপালে পিস্তল ঠেকিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, 'হামলা' কাঁথিতেও

কাঁথির চন্ডীপুরে শঙ্কুদেব পন্ডার গাড়িতে হামলার অভিযোগ।

শেষ আপডেট: 16 May 2024 11:05

দ্য ওয়াল ব্যুরো, মেদিনীপুর ও কাঁথি: ভোটের বাজারে ফের উত্তপ্ত কেশপুর। অভিযোগ, বুধবার রাতে দলীয় মিটিংয়ে যোগ দিতে যাওয়ার পথে শাসকদলের হামলার মুখে পড়েছেন বিজেপির এক মণ্ডল সভাপতি। গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে বুধবার রাতে কাঁথি লোকসভা কেন্দ্রের চন্ডীপুরে বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পন্ডা র গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

দুটি ঘটনাতেই শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শঙ্কুর দাবি, "তাঁর রক্ষীরা পিছু ধাওয়া করে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।" পুলিশ অবশ্য জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে দুটি ক্ষেত্রেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের বক্তব্য, ভোটের বাজার গরম করতে মিথ্যে অভিযোগ এনেছে বিজেপি। 

জানা গেছে, বুধবার কেশপুরের ঝেঁতলার কুশপাতাতে বিজেপির একটি মিটিং ছিল। মোটর সাইকেলে করে ওই মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিলেন কেশপুরের ৪ নম্বর মণ্ডলের সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে মোটর সাইকেল থেকে ফেলে লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। কপালে পিস্তল ঠেকিয়ে ভয় দেখানো হয়।

ঘটনার খবর জানতে পেরে বিজেপি কর্মীরা চলে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে শুভেন্দু বলেন, "এবারে ঘাটালে দেবের পরাজয় নিশ্চিত, সেটা বুঝতে পেরেই এই হামলা।"

অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, ওই ব্যক্তি বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। ভোটের বাজার গরম করতে রাজনীতিকে জুড়েছে বিজেপি। 

অন্যদিকে বুধবার রাতে  কাঁথি লোকসভা কেন্দ্রের চন্ডীপুরে দলীয় মিটিংয়ে যোগ দিতে বিজেপির পার্টি অফিসে গিয়েছিলেন শঙ্কুদেব। কার্যালয়ের নিচেই ছিল তাঁর গাড়ি। অভিযোগ, বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ির উপর হামলা চালায়। 

আগামী ২৫ মে ষষ্ঠ দফায় পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রামের সঙ্গে ভোট হবে কাঁথি এবং ঘাটালে। তার আগে এলাকায় নতুন করে অশান্তির অভিযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।


```