Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদায় রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী, কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

স্থানীয়দের কথায়, কাজ হচ্ছে রাতের অন্ধকারে। যাতে দুর্নীতি থেকে ফাঁকি দেওয়া যায় মানুষের চোখকে। কাজে দুর্নীতির অভিযোগ উঠতেই জেলা শাসকের নির্দেশে কাজের মান খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।

মালদায় রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী, কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 November 2024 09:37

দ্য ওয়াল ব্যুরো: মালদার হরিশ্চন্দ্রপুরে হাসপাতালের দিকে যাওয়ার এক কিলোমিটার রাস্তা সারাইয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার। অভিযোগ ঘিরে তুলকালাম এলাকায়।

অভিযোগ, প্রশাসনের নির্দেশ অগ্রাহ্য করে ওয়ার্ক অর্ডার না টাঙিয়ে রাস্তা সারাইয়ের চেষ্টা করেন ঠিকাদার। কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। গতকাল রাতে প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা।

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহিদ মোড় থেকে হাসপাতালগামী এক কিলোমিটার রাস্তা সারাইয়ের দায়িত্ব পূর্ত দফতরের।

স্থানীয়দের কথায়, কাজ হচ্ছে রাতের অন্ধকারে। যাতে দুর্নীতি থেকে ফাঁকি দেওয়া যায় মানুষের চোখকে। কাজে দুর্নীতির অভিযোগ উঠতেই এদিন জেলা শাসকের নির্দেশে কাজের মান খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা।

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আলি রুমির নেতৃত্বের একটি টিম কাজ খতিয়ে সিডিউল টাঙানোর নির্দেশ দিয়েছেন।

বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা এক ব্যবসায়ীর কাছ থেকে কাজের জন্য বালি থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী কিনছে ঠিকাদার সংস্থা। সেগুলি অত্যন্ত নিম্নমানের।

ঠিকাদারের থেকে কাটমানি যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে, তাই নিম্নমানের কাজ হচ্ছে বলে মনে করছেন স্থানীয়দের একাংশ। একই সুর এলাকার বিজেপিরও। অস্বস্তি ঢাকতে তৃণমূলের সাফাই, অভিযোগ প্রমাণ হলে প্রশাসন ব্যবস্থা নেবে।


```