জানা গিয়েছে, বাজারে মাত্র ৬ টাকায় মেটানিল ইয়েলো রঙ পাওয়া যায়। অথচ স্বাস্থ্যসম্মত রঙ কিনতে গেলে খরচ পড়ছে প্রায় ১২০ টাকা। ফলে প্রতিযোগিতার চাপে অনেকে সস্তার ও ক্ষতিকর রাসায়নিকেই ভরসা রাখছেন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 September 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga Puja) ভিড় মানেই ঠাকুর দেখা, আর সঙ্গে পেটপুজোও। রাস্তার ধারে অস্থায়ী স্টলে লাইন পড়ে বিরিয়ানির জন্য।
কিন্তু সেই বিরিয়ানি কতটা নিরাপদ (Allegations of mixing color in biryani)? ‘পালিশ রং’ বা মেটানিল ইয়েলো মেশানো হচ্ছে কি না, তা নিয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন (Strict surveillance, food department)।
বনগাঁ মহকুমা খাদ্য নিরাপত্তা বিভাগ ইতিমধ্যেই নজরদারি শুরু করেছে। জানা গিয়েছে, বাজারে মাত্র ৬ টাকায় মেটানিল ইয়েলো রঙ পাওয়া যায়। অথচ স্বাস্থ্যসম্মত রঙ কিনতে গেলে খরচ পড়ছে প্রায় ১২০ টাকা। ফলে প্রতিযোগিতার চাপে অনেকে সস্তার ও ক্ষতিকর রাসায়নিকেই ভরসা রাখছেন।
দিন কয়েক আগেই বনগাঁ শহরের কিছু রেস্তরাঁ থেকে নমুনা সংগ্রহ করে খাদ্য দফতর। সেখানেও ক্ষতিকর রঙের হদিস মিলেছে, যদিও মাত্রা খুব কম। চিকিৎসকরা সতর্ক করে জানাচ্ছেন—কম হলেও শরীরে গেলে এই রঙ মারাত্মক ক্ষতি করতে পারে।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক সাহারায় বলেন, “পুজোর সময় খাবারে মেটানিল ইয়েলো মেশানো হচ্ছে কি না, কড়া নজর রাখা হবে।”
পুজোর ভিড়ে বিরিয়ানি খেতে চাইলে তাই সাবধান, খেয়াল রাখুন—প্লেটের রঙিন ভাত যেন শরীরের কালো দাগ না ডেকে আনে।