Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী-তাণ্ডব, রায় পছন্দ না হওয়া ভয় দেখানোর অভিযোগ

অভিযোগ, রায় পছন্দ না হওয়ায় গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে বিচারকদের আবাসনে বিদ্যুতের লাইন কাটার জন্য জোর করে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনকী দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ হেড কোয়াটার্সের একজন অফিসারও!

ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী-তাণ্ডব, রায় পছন্দ না হওয়া ভয় দেখানোর অভিযোগ

ডায়মন্ড হারবার আদালত।

শেষ আপডেট: 11 September 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবারে বিচারকদের আবাসনে দুষ্কৃতী-তাণ্ডবের অভিযোগ উঠল। অভিযোগ, রায় পছন্দ না হওয়ায় গত ৮ সেপ্টেম্বর গভীর রাতে বিচারকদের আবাসনে বিদ্যুতের লাইন কাটার জন্য জোর করে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। এমনকী দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ হেড কোয়াটার্সের একজন অফিসারও!

এ ব্যাপারে উত্তর ২৪ পরগণার জেলা বিচারককে চিঠি লিখে নিজেদের নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের এসিজেএম আদালতের তিনজন বিচারক। সেখানে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশ কর্তা কুমারেশ দাসের যুক্ত থাকার অভিযোগও এনেছেন ওই তিন বিচারক। ঘটনার জেরে তাঁরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাও উল্লেখ করেছেন বিচারকেরা। ঘটনার গুরুত্ব বিচার করে নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্টারকে চিঠি লিখেছেন জেলা বিচারক শুভদীপ মিত্র। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে।

এ ব্যাপারে টুইটে বড় প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিচারকের লেখা চিঠি পোস্ট করে টুইটে সুকান্ত লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে এমনকি বিচার বিভাগও আক্রমণের মুখে! বিচারকের রায় পছন্দ না হওয়ায় গভীর রাতে তাঁদের আবাসনে হামলা চালানো হয় এবং ওই ষড়যন্তের যুক্ত ছিলেন এক পুলিশ অফিসারও।"

গত ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেদিন নবান্ন অভিযানে যাওয়া তিনজন মহিলা নেত্রীকে পকসো কেস দিয়ে গ্রেফতার করে ডায়মন্ড হারবার পুলিশ। আদালত সূত্রের খবর, ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আইন না মানায় বিচারক পুলিশ রিমান্ড দেননি। এরপরই গত ৮ সেপ্টেম্বর রাতে দুজন দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার কুমারেশ দাস বিচারকদের আবাসনে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

দ্য ওয়ালের তরফে যোগাযোগ করা হলে এ ব্যাপারে ডায়মন্ড হারবারের পুলিশ অফিসার কুমারেশ দাস বলেন, "আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, সে ব্যাপারে আমি কিছুই জানি না। আমি পৈলানের ট্রাফিক ওসি। ডায়মন্ড হারবারে আমার কোনও যোগই নেই। জানি না, কেন আমার নামে এই অভিযোগ আনা হচ্ছে।"


```