Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের গণপিটুনির অভিযোগ, মহেশতলায় যুবকের মৃত্যু ঘিরে শোরগোল

ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যা থেকে গণপিটুনির অভিযোগ আরও জোরাল হয়েছে।

ফের গণপিটুনির অভিযোগ, মহেশতলায় যুবকের মৃত্যু ঘিরে শোরগোল

ফাইল ছবি।

শেষ আপডেট: 30 January 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি হাতে আইন তুলে না দেওয়ার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরও গণপিটুনিতে যুবকের মৃত্যুুর অভিযোগ উঠল।

ইতিমধ্যে মৃত যুবকের দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার ঘটনা। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি লাঠি ও একটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। যা থেকে গণপিটুনির অভিযোগ আরও জোরাল হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম দেব দাস (২২) ওরফে আটা। শিয়ালদহ দক্ষিণ শাখার নুঙ্গি স্টেশনের কাছে বাড়ি। জানা যাচ্ছে, এর আগেও ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন চুরির মামলা রয়েছে। চোর সন্দেহেই তাকে পিটিয়ে মারা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের একাংশের মত। 

বৃহস্পতিবার সকালে মহেশতলা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলার একটি নির্মীয়মান বহুতলের নীচে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।


```