Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কোনও শিশু চুরি হয়নি, অভিযুক্ত মহিলাই বাচ্চার মা! বিরাটি কাণ্ডে বলল রেল পুলিশ

বুধবার সাতসকালে বিরাটি স্টেশনে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ওঠা ওই মহিলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল।

কোনও শিশু চুরি হয়নি, অভিযুক্ত মহিলাই বাচ্চার মা! বিরাটি কাণ্ডে বলল রেল পুলিশ

বিরাটি স্টেশনে ছড়িয়েছিল উত্তেজনা - ফাইল ছবি

শেষ আপডেট: 29 August 2024 15:22

দ্য ওয়াল ব্যুরো: ব্যাগের মধ্যে শিশুকে ভরে পাচারের চেষ্টা করছেন এক মহিলা! এই অভিযোগে বুধবার সকালে উত্তাল হয়েছিল বিরাটি স্টেশন। কিন্তু শিয়ালদহ রেল পুলিশ জানিয়ে দিল, এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। কোনও শিশু চুরির ঘটনাই ঘটেনি। যাকে চোর বলা হচ্ছে, সেই অভিযুক্ত মহিলাই আদতে বাচ্চাটির মা। রেলের প্রাথমিক তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। 

বুধবার সাতসকালে বিরাটি স্টেশনে শিয়ালদহগামী লোকাল ট্রেনে ওঠা ওই মহিলাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগও উঠেছিল। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রেল পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, বাচ্চাটি ওই মহিলারই। শিশু চুরির অভিযোগ একদমই সত্যি নয়। ইতিমধ্যে মহিলার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনে উঠেছিলেন ওই অভিযুক্ত মহিলা। যাত্রীদের একাংশ দাবি করেছিল, তাঁর হাতে একটি বাজারের ব্যাগে ছিল শিশুটি। ব্যাগটি ক্রমশ নড়াচড়া করতেই সন্দেহ হয়েছিল তাঁদের। এরপরই ব্যাগে কী রয়েছে সে বিষয়ে মহিলাকে জিজ্ঞাসা করা হয়। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে ব্যাগ দেখাতে বাধ্য হন তিনি। এরপরই ওই মহিলা যাত্রীকে আটক করে রেল পুলিশের হাতে তুলে তারা। 

এখন পুলিশের বক্তব্য, তারা সবদিক খতিয়ে দেখেছে। এই মহিলাই যে শিশুটির মা তাতে কোনও সন্দেহ নেই। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত রেল পুলিশের নিরাপত্তাতেই থাকবেন তিনি। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই বিরাটি স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধ করে। 


```