Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, বিকেলের মধ্যে জবাব চাইল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: ভবানপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে প্রিয়াঙ্কাকে চিঠি দিয়ে বিকেলের মধ্যে জবাব চাইল নির্বাচন কমিশন

প্রিয়াঙ্কার বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, বিকেলের মধ্যে জবাব চাইল কমিশন

শেষ আপডেট: 15 September 2021 09:11

দ্য ওয়াল ব্যুরো: ভবানপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। শাসকদলের সেই অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে প্রিয়াঙ্কাকে চিঠি দিয়ে বিকেলের মধ্যে জবাব চাইল নির্বাচন কমিশন। কী অভিযোগ করেছে তৃণমূল? প্রিয়াঙ্কার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, কোভিড বিধি না মেনে, জমায়েত করে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। কমিশন যে গাইডলাইন বেঁধে দিয়েছে ভোটের জন্য, তা লঙ্ঘিত হয়েছে বিজেপি প্রার্থীর মনোনয়নে। প্রিয়াঙ্কার বক্তব্য, কমিশন যখন তাঁর কাছে জানতে চেয়েছে তখন তিনি নির্দিষ্ট সময়েই তার জবাব দেবেন। তাঁর দাবি, তিনি কোনও বিধিভঙ্গ করেননি। তাঁর গাড়িতে শুভেন্দু অধিকারী ছিলেন। বাকি যাঁরা সেদিন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়েছিলেন তাঁরা নিজেদের মতো করে পৌঁছেছিলেন। তিনি জমায়েত করে নিয়ে যাননি। প্রিয়াঙ্কার মনোনয়নে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে ছিলেন দীনেশ ত্রিবেদী, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, দেবজিৎ সরকারসহ এক ঝাঁক বিজেপি নেতা। হুগলি থেকে মালদহ! বিষ খাওয়া শিক্ষিকার বদলি আটকে রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের বিজেপি প্রার্থীর আরও বক্তব্য, তার পরে কারা বাইক নিয়ে সেখানে গিয়েছেন তা তাঁর দেখার বিষয় নয়। তিনি এও বলেছেন, ওখানে যদি জমায়েত হয়েই থাকে তাহলে পুলিশ কেন জমায়েত সরাতে পদক্ষেপ করল না? প্রিয়াঙ্কার অভিযোগ, তিনি যাতে প্রচার না করতে পারেন সেই কারণেই তৃণমূল এই ধরনের অভিযোগ দায়ের করছেন। গত শুক্রবার ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি আগেই বলে দিয়েছিলেন, কোনও জমায়েত ছাড়াই তিনি মনোনয়ন জমা দেবেন। তাই করেছিলেন। কিন্তু গত সোমবার প্রিয়াঙ্কার মনোনয়নে দেখা গিয়েছিল হইহই কাণ্ড। ঢাক-ঢোল, ধুনুচি নাচ—সব মিলিয়ে বিজয় উৎসবের পরিবেশ তৈরি করে দিয়েছিল বিজেপি। তা নিয়েই কমিশনের কাছে বিধিভঙ্গের নালিশ করেছে তৃণমূল।

```