Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অগ্নিমিত্রার প্রচারে হামলার অভিযোগ, এগরায় কর্মীদের নিয়ে পথ অবরোধে প্রার্থী

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

 অগ্নিমিত্রার প্রচারে হামলার অভিযোগ, এগরায় কর্মীদের নিয়ে পথ অবরোধে প্রার্থী

শেষ আপডেট: 14 May 2024 20:11

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের প্রচারে হামলা চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে বিজেপির বিরুদ্ধে এলাকায় হিংসা ছড়ানোর পাল্টা অভিযোগ এনেছে তৃণমূল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের জেড়থান বাজারে। হামলার অভিযোগে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা ও তাঁর অনুগামীরা জেড়থান বাজারে পথ অবরোধ শুরু করেছেন। ঘটনার জেরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

অগ্নিমিত্রার অভিযোগ, এদিন এগরায় তিনি প্রচারে গিয়েছিলেন। তাঁর প্রচারে যোগ দিতে যাওয়ার পথে জেড়থান অঞ্চলের বিরোধী দলনেতা শান্তশীল বেরাকে বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা বিশ্বজিৎ বেরা। 

অগ্নিমিত্রা বলেন, " খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলী দুষ্কৃতীদের বাধার মুখে পড়তে হয়।" বিষয়টি কমিশনকেও জানাবেন বলে জানিয়ে অগ্নিমিত্রা বলেন, "স্থানীয় পুলিশ তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে।"

যদিও তৃণমূলের অভিযোগ, এলাকায় পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরি করতে বিজেপি নেতা শান্তশীল বেরা তৃণমূল নেতা বিশ্বজিৎকে গালিগালাজ করে। বিশ্বজিৎ প্রতিবাদ জানালে এরপরই বিজেপি অশান্তি শুরু করে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```