Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনিকেতদের বিরুদ্ধে পাল্টা সংগঠন জুনিয়র চিকিৎসকদের একাংশের! থ্রেট কালচারের অভিযোগ

শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ওই সংগঠন।

অনিকেতদের বিরুদ্ধে পাল্টা সংগঠন জুনিয়র চিকিৎসকদের একাংশের! থ্রেট কালচারের অভিযোগ

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 October 2024 12:19

সুমন বটব্যাল

থ্রেট কালচারের অভিযোগে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা সংগঠন গড়ল জুনিয়র চিকিৎসকদের একাংশ।

শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন।  সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন। 

আরজি করের জুনিয়র চিকিৎসক শ্রীশের অভিযোগ, "নির্যাতিতা দিদির বিচারের নাম করে কিছু লোকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য রোগী পরিষেবা ব্যাহত করে স্বাস্থ্যকেন্দ্রে অরাজকতা তৈরি করতে চাইছে। যার প্রতিবাদ জানাতে গিয়ে আমাদের কয়েকজনকে থ্রেট কালচারের শিকার হতে হল। কিছু ছাত্রছাত্রীকে একাডেমিক ও পেশাগত দায়িত্ব থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে।"

এরই প্রতিবাদে সংগঠনের বিস্তারিত বক্তব্য এবং আন্দোলনের রূপরেখা জানাতে এদিন দুপুর ৩টেয় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। কাকতালীয়ভাবে এদিনই দুপুর ৩টেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আরজি করে গণকনভেনশনের আয়োজন করা হয়েছে।

স্বভাবতই জুনিয়র চিকিৎসকদের পাল্টা সংগঠন ঘিরে শোরগোল তৈরি হয়েছে। এ ব্যাপারে অনিকেত মাহাতোদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। মোবাইল বেজে গিয়েছে। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। তবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভিযোগ, ঘটনার নেপথ্যে শাসকদলের ইন্ধন থাকতে পারে।

প্রসঙ্গত, স্বাস্থ্য দফতরকে না জানিয়ে একতরফা ভাবে ৫৩ জন ডাক্তারি ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে সম্প্রতি আরজি করের অধ্যক্ষর উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সেই বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, 'ম্যাডাম, ওরা নটোরিয়াস ক্রিমিনাল'।

এরপর গত শুক্রবার অনিকেতদের বিরুদ্ধেই আর এক 'ক্রিমিনাল' কে আড়াল করার গুরুতর অভিযোগ সামনে আসে।

সোশ্যাল পোস্টে তৃণমূল নেতা কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা লেখেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি রামপুরহাট মেডিক্যাল কলেজের হস্টেলের ঘর থেকে ডাক্তারি ছাত্রী মধুমিতা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। 

কুণাল, অরূপদের অভিযোগ, "কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।"

এবার অনিকেতদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে পাল্টা সংগঠন গড়ল জুনিয়র চিকিৎসকদের একাংশ। 


```