Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের নির্দেশ উড়িয়ে মিউটেশনের নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ! হাইকোর্টে মামলা

রাজ্য সরকারের নির্দেশিকা উড়িয়ে ফ্ল্যাট বা বাড়ির মিউটেশনের বিনিময়ে নাগরিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল বিধাননগর পুরসভার বিরুদ্ধে। এ ব্যাপারে পুরসভার বিরুদ্ধে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে।

রাজ্যের নির্দেশ উড়িয়ে মিউটেশনের নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ! হাইকোর্টে মামলা

শেষ আপডেট: 3 March 2024 13:22

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারের নির্দেশিকা উড়িয়ে ফ্ল্যাট বা বাড়ির মিউটেশনের বিনিময়ে নাগরিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল বিধাননগর পুরসভার বিরুদ্ধে। এ ব্যাপারে পুরসভার বিরুদ্ধে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হবে।

নগরায়নের ফলে শহর ও শহরতলিতে বাড়ছে বড় বড় অট্টালিকা। জীবিকা বা উন্নত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিতে দলে দলে মানুষ ভিড় করছে গ্রাম থেকে পুরসভা এলাকায়। দ্রুত ছোট- বড় শহরগুলিতে গড়ে উঠছে বহুতল আবাসান। এইসব বহুতলের ফ্ল্যাট বা বাড়ি মিউটেশনের নামে পুরসভাগুলি নাগরিকদের থেকে লক্ষ লক্ষ টাকা বাড়তি নিচ্ছেন বলে অভিযোগ। 

মামলাকারীর বক্তব্য, গোটা রাজ্যেই ফ্ল্যাট বা বাড়ির মিউটেশনের জন্য ২০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা নেওয়ার কথা পুরসভাগুলির। ২০২১ সালের অক্টোবর মাসে নিউ টাউনে একটি আবাসনে বাসিন্দারা বসবাস শুরু করেন। তাঁরা বিধান নগর পুরনিগমের কাছে মিউটেশন করার জন্য আবেদন করেন। পুরসভা জানিয়ে দেয়, দলিলে ফ্ল্যাটের দামের ওপর ০. ৮% হারে সার্ভিস চার্জ নেওয়া হবে প্রতিটি মিউটেশনের জন্য। 

সেখানকার বাসিন্দা নবীন আগারওয়াল সহ ৩৩ জন আবাসিক কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। নবীনবাবু প্রায় দেড় কোটি টাকা দিয়ে ওই আবাসনে একটি ফ্ল্যাট কিনেছেন।

তাঁর কথায়, "পুর নিগমের নিয়ম অনুযায়ী, মিউটেশন করানোর জন্য ৩০০ টাকার সঙ্গে আরও দেড় লক্ষ টাকা দিতে হবে। যা একেবারেই বেআইনি। এ কারণেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।"

 এই মামলার আরেক অংশীদার কলকাতা হাইকোর্টের আইনজীবী অরিন্দম দাস বলেন, "রাজ্য সরকার ২০১৫ ও ২০২২ সালে বিজ্ঞপ্তি জারি করে সব পুরসভাকে জানিয়ে দেয়, অর্থ দফতরের রুল ১২১ ধারা অনুযায়ী, কোনও পুরসভা মিউটেশন করার জন্য বাড়তি চার্জ নিতে পারবে না। কিন্তু কলকাতা কর্পোরেশন ছাড়া বিভিন্ন পুরসভায় নিজের নিজের মতো করে সার্ভিস চার্জ বাবদ একটা মোটা টাকা হাতিয়ে নিচ্ছে নাগরিকদের থেকে। এর বিরুদ্ধে একাধিকবার হাইকোর্টও নির্দেশ দিয়েছে। কিন্তু তারপরেও এই পকেট কাটা চলছে।"

  এ ব্যাপারে বিধাননগর পুর নিগমের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।


```