Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাকে জল আনতে বলে অসুস্থ মেয়েকে ধর্ষণ! গ্ৰেফতার মালদহের সিভিক ভলান্টিয়ার

নির্যাতিতার দাবি, বেশ কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন।

মাকে জল আনতে বলে অসুস্থ মেয়েকে ধর্ষণ! গ্ৰেফতার মালদহের সিভিক ভলান্টিয়ার

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার পঙ্কজ

শেষ আপডেট: 24 January 2025 20:01

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর এবার মালদহ। গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে‌। অভিযুক্ত সিভিকের নাম পঙ্কজ মণ্ডল। মালদহের মানিকচক থানায় কর্মরত। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্ৰেফতার করেছে পুলিশ। 

নির্যাতিতার দাবি, বেশ কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন। চিকিৎসককে দেখিয়েও তেমন সুফল পাচ্ছিলেন না। বৃহস্পতিবার রাতে পরিস্থিতি খারাপ হওয়ায় মানিকচকের ডোমহোটের ডালুটোলা এলাকার বাসিন্দা সিভিক ভলান্টিয়ারকে সাহায্যের জন্য বাড়িতে ডাকেন নির্যাতিতার মা মহিলা। 

নির্যাতিতার মায়ের অভিযোগ, ‘‘মেয়ের পেটে ব্যথা হওয়ায় ওই সিভিক ভলান্টিয়ারকে ডাকা হয়েছিল। আমাকে জল আনতে বলে ধর্ষণ করেছে সে। অভিযুক্তের কঠোরতম শাস্তি চাই।’’ 

ঘটনার পরে নির্যাতিতা জ্ঞান হারান বলে খবর। জ্ঞান ফিরতেই সমস্ত বিষয় মাকে জানান। এরপরই শুক্রবার সকালে মানিকচক থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তদন্তে নেমে অভিযুক্ত সিভিককে গ্ৰেফতার করে মানিকচক থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হয় বলে খবর। 

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট, আর জি কর মেডিক্যাল হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। ঘটনার ১৬২ দিনের মাথায় চলতি বছরের ১৮ জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। তার ঠিক দুদিন পর ২০ জানুয়ারি, দোষী সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।


```