Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতায় মেট্রোয় ফের শ্লীলতাহানির অভিযোগ, হাতে 'আইন' তুলে নিল জনতা

অভিযোগ, বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে ঘটনাটি ঘটে।

কলকাতায় মেট্রোয় ফের শ্লীলতাহানির অভিযোগ, হাতে 'আইন' তুলে নিল জনতা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 January 2025 13:59

দ্য ওয়াল ব্যুরো: ফের ভিড়ে ঠাসা মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল কলকাতায়। অভিযোগ, বৃহস্পতিবার অফিস টাইমে দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শোভাবাজার সুতানটি ও শ্যামবাজারের মাঝে ঘটনাটি ঘটে।

মহিলার অভিযোগের ভিত্তিতে সহযাত্রীদের একাংশ অভিযুক্তকে মারধরও করেন। পরে তাকে মেট্রো থেকে নামিয়ে দেওয়া হয়। 

তবে এ ব্যাপারে এদিন দুপুর পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। স্বভাবতই, কোথাও কোনও ঘটনা ঘটলেই জনতার একাংশের মধ্যে যেভাবে হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

ঠিক কী ঘটেছিল এদিন? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোটি ভিড়ে ঠাসা ছিল। শোভাবাজার সুতানটি  স্টেশন ছাড়ার পরই এক মহিলা চিৎকার করে ওঠেন। তাঁকে বলতে শোনা যায়, "কী করছেন আপনি? ভিড়ের সুযোগ নিচ্ছেন?" অভিযোগ, ওই যুবক আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন।

এরপরই জনতার একাংশ অভিযুক্ত যুবককে মারধর করে। শ্যামবাজারে নামিয়েও দেওয়া হয়। তবে এ ব্যাপারে এদিন দুপুর ২টো পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ বা স্থানীয় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। 


```