Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম রানিগঞ্জের হাসপাতালে, ভাঙচুর-বিক্ষোভে ব্যাহত পরিষেবা

লক্ষ্মী হাড়ি নামে বছর পঁয়ত্রিশের এক মহিলার মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের লোকজন।

রোগী মৃত্যুকে ঘিরে তুলকালাম রানিগঞ্জের হাসপাতালে, ভাঙচুর-বিক্ষোভে ব্যাহত পরিষেবা

শেষ আপডেট: 9 February 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল ঘেরাও করেছেন রোগীর পরিবারের লোকজন। ওপিডির বাইরে তুলকালাম চলছে। স্থানীয় লোকজন জড়ো করে হাসপাতালে ভাঙচুর-বিক্ষোভ করছেন রোগীর আত্মীয়রা। শুক্রবার এই ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে রানিগঞ্জ হাসপাতালে। শিকেয় উঠেছে পরিষেবা।

লক্ষ্মী হাড়ি নামে বছর পঁয়ত্রিশের এক মহিলার মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের লোকজন। লক্ষ্মীর বাড়ি আসানসোলের ছাতাপাথর এলাকায়।

মৃত রোগীর পরিবারের অভিযোগ, শরীর খারাপ হয়েছিল লক্ষ্মীর। কিন্তু প্রাণ সংশয়ের পরিস্থিতি হয়নি। রোগীর পরিবারের অভিযোগ, ভুল ওষুধ দেওয়া হয়েছিল লক্ষ্মীকে। তাই ধীরে ধীরে তাই শারীরিক অবস্থার অবনতি হয়। সেই সময়ও তাঁর সঠিক চিকিৎসা হয়নি বলেই দাবি আত্মীয়দের। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় লক্ষ্মীর। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই দলে দলে লোকজন এসে হামলা চালায় হাসপাতালে।

ঘটনাকে ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তুমুল বিক্ষোভ চলছে হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। চিকিৎসা পরিষেবা পেতেও সমস্যা হচ্ছে রোগীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দেওয়া হয়েছে।


```