Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

স্কুলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মাসিকে হেনস্থা, আদালতে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের

স্কুলে স্যানিটাইজার টানেল বসানো নিয়ে অশান্তি ছড়াল দুবরাজদিঘি হাইস্কুলে। হেনস্থার শিকার হতে হল শুভশ্রীর মাসি অনিতা গাটকারিকে।

স্কুলে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মাসিকে হেনস্থা, আদালতে আত্মসমর্পণ অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের

শেষ আপডেট: 6 January 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে স্যানিটাইজার টানেল বসানোকে কেন্দ্র করে এর আগেও একবার হেনস্থার শিকার হতে হয়েছিল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবা  দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়কে। সেবার অভিযোগের আঙুল উঠেছিল বর্ধমান পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আলি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এবারও স্কুলে স্যানিটাইজার টানেল বসানো নিয়ে অশান্তি ছড়াল দুবরাজদিঘি হাইস্কুলে। হেনস্থার শিকার হতে হল শুভশ্রীর মাসি অনিতা গাটকারিকে।

সূত্রের খবর,  শুভশ্রীর মাসি অনাবাসী ভারতীয় অনিতা গাটকারি দুবরাজপুরের দু’টি স্কুলে স্যানিটাইজার টানেল বসানোর সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়। সেইমতো  ২০২১ সালের ১৫ নভেম্বর সকালে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে অনিতা, শুভশ্রীর মা বীনা গঙ্গোপাধ্যায় সহ কয়েকজন দুবরাজদিঘি হাইস্কুলে টানেল বসাতে যান। সেই সময় তৃণমূলের কাউন্সিলর-সহ কয়েকজন সেই কাজে বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের বচসা শুরু হয়। সেখান থেকে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, তৃণমূলের কাউন্সিলর তাঁর দলবল নিয়ে চড়াও হন। ঘটনায় কয়েকজনের জখম হওয়ার খবরও মেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শেখ মহম্মদ আলি, বর্তমান কাউন্সিলর শেখ নুরুল আলম ওরফে সাহেব, মহম্মদ সামিম ও সৈয়দ আমিরুল হক ওরফে মুক্তো স্কুলে টানেল বসাতে বাধা দেন। তাঁদের দলের লোকজনেরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলেও অভিযোগ। ফলে টানেলটিরও ক্ষতি হয়।  

ঘটনার দিনই এনিয়ে শেখ হায়দার আলি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মারধর, হুমকি ও অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। আদালতে চার্জশিটও পেশ করা হয়। চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিজেএম আদালত। শনিবার বর্ধমান সিজেএম আদালতে অভিযুক্ত চারজন আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। তাঁদের জামিনের আবেদনেআইনজীবী পার্থ হাটি বলেন, “তদন্ত সম্পূর্ণ করে পুলিশ চার্জশিট পেশ করেছে। যেসব ধারায় চার্জশিট পেশ হয়েছে তার সব ক’টিই জামিনযোগ্য এবং ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য।” দুপক্ষের সওয়াল জবাব শুনে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করে আদালত।


```