Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিল বইয়ে নেত্রীর ছবি ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ, নামখানায় শোকজ তৃণমূলের বুথ সভাপতি

ওই ব্যবসায়ীর অভিযোগ, “দোকান বিক্রি বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা পেয়েছিলাম। এরপরই তৃণমূলের বুথ সভাপতি এসে সাত হাজার টাকা নিয়ে যায়। বিলও দেয়। তাতে দল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।”

বিল বইয়ে নেত্রীর ছবি ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ, নামখানায় শোকজ তৃণমূলের বুথ সভাপতি

শেষ আপডেট: 4 November 2023 15:33

 দ্য ওয়াল ব্যুরো: স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বিল বইয়ে ছাপিয়ে তোলা আদায়ের অভিযোগ তৃণমূলের এক বুথ সভাপতির বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল রাজনৈতিক মহলে।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তাঁদের বক্তব্য, বিষয়টি জানার পরই ওই বুথ সভাপতি এবং এক পঞ্চায়েত সদস্যকে শোকজ করা হয়েছে। ইতিমধ্যে দলের তরফেও শুরু হয়েছে তদন্তও।

জানা গিয়েছে, নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগরের ২৩১ নম্বর বুথের ঘটনা। সম্প্রতি নামখানার এক ব্যবসায়ী দোকান বিক্রি করেন। ওই ব্যবসায়ীর অভিযোগ, “দোকান বিক্রি বাবদ ২ লাখ ৪০ হাজার টাকা পেয়েছিলাম। এরপরই তৃণমূলের বুথ সভাপতি এসে সাত হাজার টাকা নিয়ে যায়। বিলও দেয়। তাতে দল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।”

লোকমুখে বিষয়টি জানতে পেরে ওই ব্যবসায়ীকে ডেকে পাঠান তৃণমূলের স্থানীয় নেতৃত্বরা। এভাবে নেত্রীর ছবি দিয়ে বিল বই ছাপিয়ে চাঁদা আদায়ের ঘটনা দেখে চমকে ওঠেন তাঁরা। স্থানীয় নেতৃত্বর বক্তব্য, ওই বুথ সভাপতি এবং এক পঞ্চায়েত সদস্যকে শোকজ করা হয়েছে। বিষয়টি দলের নেতৃত্বকেও জানানো হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কোচবিহারের শীতলকুচিতে লালবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি নূর বক্ত মিয়ার বিরুদ্ধে রাস্তা তৈরির ঠিকাদারের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। ওই ক্ষেত্রে অবশ্য স্থানীয় নেতৃত্বরা ব্লক সভাপতির পাশেই দাঁড়িয়েছিলেন। নামখানার ঘটনায় দলের অবস্থান সেই অর্থে উলটপুরাণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।


```