Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টে  

এদিন ওই মামলায় হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে।

মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টে  

শেষ আপডেট: 22 November 2023 20:58

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল আগেই। বুধবার ওই মামলায় নতুন বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছিল। ওই মামলায় বুধবার পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এদিন ওই মামলায় হাইকোর্টের দুই প্রবীণ বিচারপতিকে যুক্ত করা হয়েছে।

নতুন বৃহত্তর বেঞ্চে রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি চিত্তরঞ্জন দাশ, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন ২ মে কাঁকুরগাছিতে খুন হন অভিজিৎ সরকার। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে।  ওই মামলায় আদালতের নির্দেশ ছিল, ভোট পরবর্তী হিংসা মামলায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। অভিযোগ, ক্ষতিপূরণের টাকা নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়নি।

আদালত মুখ্যসচিবকে তারপর ১৪ দিনের নোটিস দেয়। ৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এক্ষেত্রেও দেখা যায়, পাঁচ সপ্তাহ কেটে যাওয়ার পরও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি। এরপরই পরিবারেরব তরফে আদালতে মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু করা হয়েছিল। ওই মামলাতেই এদিন পাঁচ বিচাকপতিকে নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট।


```