Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিজেপি সাংসদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ! স্থগিতাদেশ দিল হাইকোর্ট

চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে প্রতারণা করার অভিযোগ উঠেছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে।

বিজেপি সাংসদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ! স্থগিতাদেশ দিল হাইকোর্ট

শেষ আপডেট: 8 November 2023 16:55

দ্য ওয়াল ব্যুরো: চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে প্রতারণা করার অভিযোগ উঠেছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে আপাতত তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর এজলাস এদিন এই নির্দেশ দিয়েছেন।

 আদালত সূত্রের খবর, ২০১৫ সালে নিরঞ্জন ঘোষ নামে এক ব্যাক্তির কাছ থেকে সৌমিত্র খাঁ ৭ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। চাকরি পাইয়ে দেওয়ার নামেই ওই টাকা নেওয়া হয়েছিল বলে মামলাকারীর দাবি। সময় মতো চাকরি না পেয়ে ২০২২ সালের সেপ্টেম্বরে বাঁকুড়ার কোতলপুর থানায় সৌমিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। পরে মামলা গড়ায় হাইকোর্টে। বুধবার ওই মামলা উঠেছিল হাইকোর্টে।

বিজেপির সাংসদের আইনজীবী সৌরভ চট্টোপাধ্যায় আদালতে বলেন, ২০১৯ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক বেআইনি মামলা করা হয়েছে। এরপরই রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারপতি জানতে চান, সৌমিত্রর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে।

সরকারি আইনজীবী আদালতের কাছে একদিন সময় চান। বিচারপতিকে তিনি বলেন, “একদিন সময় দিন। আমি বিস্তারিত তথ্য আদালতে পেশ করব।”  এরপরই মামলার তদন্তের উপর স্থগিতাদেশ জারি করেন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীর বেঞ্চ। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর ছুটি চলছে।

পুজোর ছুটি শেষ হওয়ার দুসপ্তাহ পর রেগুলার বেঞ্চে শুনানি হবে। এর আগে এই মামলায় সৌমিত্র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই সময় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এদিন আদালত মামলার তদন্তের ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে বিজেপি সাংসদ।


```