Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরএসে ফের ছিঁড়ল সেলাইয়ের সুতো, আট বছরের ছেলের সঙ্গে ভুগছে ১৩ দিনের শিশুও

দ্য ওয়াল ব্যুরো: সেলাইয়ের সুতো ছিঁড়ে দশ দিনের শিশুর মৃত্যু ঘিরে উত্তাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। ফের নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ উঠল। এবার সুতো কেলেঙ্কারির জেরে ভুগতে হল হুগলির আট বছরের শেখ শামিম ও যাদবপুরের ১৩ দিনের একটি

এনআরএসে ফের ছিঁড়ল সেলাইয়ের সুতো, আট বছরের ছেলের সঙ্গে ভুগছে ১৩ দিনের শিশুও

শেষ আপডেট: 27 February 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সেলাইয়ের সুতো ছিঁড়ে দশ দিনের শিশুর মৃত্যু ঘিরে উত্তাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। ফের নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ উঠল। এবার সুতো কেলেঙ্কারির জেরে ভুগতে হল হুগলির আট বছরের শেখ শামিম ও যাদবপুরের ১৩ দিনের একটি শিশুকে। সূত্রের খবর, দু’জনেরই অবস্থা শঙ্কাজনক। হুগলির বাসিন্দা শাহানারা বেগমের নাতি শেখ শামিম। খেলতে গিয়ে মলদ্বারে চোট পায় আট বছরের ছেলেটা। গুরুতর জখম অবস্থায় তাকে এনআরএসে ভর্তি করা হয়। ছেলেটির পরিবার জানিয়েছে, অস্ত্রোপচারের পর প্রথম প্রথম সমস্যা হয়নি। সেলাই কাটাও হয়ে যায়। সমস্যা তৈরি হয় এর পর থেকেই। ছোট্ট ছেলেটার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, নিম্নমানের সুতো দিয়ে সেলাই করার কারণেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। শিশুটির অবস্থা শঙ্কাজনক। ঘনঘন বমি হচ্ছে তার। এনআরএসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যাদবপুরের এক সদ্যোজাতও। ১৩ দিনের ছেলেটির মলদ্বার ছিল না। মঙ্গলবার তার অস্ত্রোপচার হয়। শিশুটির ঠাকুমা শ্যামলী সর্দারের দাবি, অস্ত্রোপচারের পরে সেলাই নিজে থেকেই খুলে যায়। ফের অস্ত্রোপচার করা হয়। আবারও একই ঘটনা ঘটে। পরপর দু’বার এমন ঘটনা ঘটার পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টা জানায় শিশুটির পরিবার। শ্যামলীদেবী বলেছেন, এরপর ডাক্তার তাঁদের বাইরে থেকে সুতো কিনে আনতে বলেন। সেই সুতোর দাম ১৪০০ টাকা। এই সুতো দিয়ে ফের একবার অস্ত্রোপচার করা হয়েছে। তবে সূত্রের খবর, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: সেলাইয়ের সুতো ছেঁড়ায় তিনবার অস্ত্রোপচার, এনআরএসে মৃত্যু হল দশ দিনের শিশুর

বৃহস্পতিবার সন্ধ্যায় এনআরএসে মৃত্যু হয়েছে দশ দিনের এক শিশুর। অভিযোগ, পরপর তিনবার একই ক্ষতস্থানে অস্ত্রোপচার হয়েছে ওই একরত্তির দেহে। আর প্রতিবারই সেলাই করা হয়েছে নিম্নমানের সুতো দিয়ে। একে টানা তিনবার অস্ত্রোপচার, তার উপর নিম্নমানের সুতো, পরিবারের অভিযোগ এই ধকল সইতে না পেরেই মারা গিয়েছে বাচ্চাটি। পরিবারের অভিযোগ, ওই সুতো থেকেই সংক্রমণ ছড়িয়েছিল শিশুটির শরীরে। ইতিমধ্যেই এই সুতো কেলেঙ্কারির বিষয়টি পেডিয়াট্রিক সার্জারি বিভাগের নজরে আনা হয়েছে। এই বিভাগেই অস্ত্রোপচার হয়েছিল দশ দিনের শিশুটির। গোটা ব্যাপারটা নজরে আসতেই নড়েচড়ে বসেছে পেডিয়াট্রিক সার্জারি বিভাগ। তাদের তরফে লিখিতভাবে নমুনাসহ জানানোও হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কোন সংস্থা ওই সুতো সরবরাহ করেছে তার খোঁজ চালাচ্ছে এনআরএস কর্তৃপক্ষ। সূত্রের খবর, তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে।

```